Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অমিত শাহের ধারনা ছিল দুটো, মুকুল তাঁকে জানালেন, 'না, তিনটি আসনেই জিতব'

দ্য ওয়াল ব্যুরো: গণনার আগে পর্যন্ত কে মানতে চান যে হেরে যাবেন! অন্তত রাজনীতিতে ততক্ষণ স্নায়ু ধরে রাখাটাই দস্তুর। বিশেষ করে সংবাদমাধ্যমের সমানে রাজনীতিকরা প্রকাশ্যে অন্তত তাই বলেন। কিন্তু ঘরোয়া হিসাব থাকে আলাদা। সেটা গোপন। মঙ্গলবার দুপুরে অ

অমিত শাহের ধারনা ছিল দুটো, মুকুল তাঁকে জানালেন, 'না, তিনটি আসনেই জিতব'

শেষ আপডেট: 26 November 2019 08:59

দ্য ওয়াল ব্যুরো: গণনার আগে পর্যন্ত কে মানতে চান যে হেরে যাবেন! অন্তত রাজনীতিতে ততক্ষণ স্নায়ু ধরে রাখাটাই দস্তুর। বিশেষ করে সংবাদমাধ্যমের সমানে রাজনীতিকরা প্রকাশ্যে অন্তত তাই বলেন। কিন্তু ঘরোয়া হিসাব থাকে আলাদা। সেটা গোপন। মঙ্গলবার দুপুরে অবশ্য দেখা গেল, সেই ঘরোয়া হিসাবটাও হাটখোলা হয়ে গেল। গতকাল সোমবার করিমপুর, খড়্গপুর সদর ও কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন হয়েছে। তার পরই রাজ্য বিজেপি নেতা মুকুল রায় চলে গিয়েছেন দিল্লিতে। মঙ্গলবার দুপুরে দেখা গেল, সংসদের অলিন্দে হঠাৎই মুখোমুখি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও মুকুল রায়। দেখা মাত্রই মুকুলবাবুকে অমিত শাহ প্রশ্ন করেন, “কটা আসনে জিতবেন। আঙুল দেখিয়ে মুকুল রায় আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, তিনটি আসনেই জিতব”। সংসদের অলিন্দে চোখ এড়ানো সহজ নয়। নিচের তলায় ও দোতলার বারান্দায় হরওয়াকত সাংবাদিকরা ঘোরাঘুরি করেন। মুকুলবাবুর সেই তিন আঙুল দেখানো ছবি তৎক্ষণাৎ ফ্রেমবন্দি হয়ে যায়। অমিত শাহ তাঁকে পাল্টা প্রশ্ন করেন, তিনটি আসনেই জিতব? শুনে আত্মবিশ্বাসের সঙ্গে হিসাব দিতে শুরু করেন মুকুলবাবু। তিনি বলেন, আপনাকে আগেই বলেছিলাম তিনটি আসনে জেতার মতোই পরিস্থিতি রয়েছে। একটু পরিশ্রম করার দরকার ছিল শুধু। কাল ভোটের পর হিসাব করে দেখেছি তিনটিতেই বিজেপি জিতছে।  

আরও পড়ুন: করিমপুরের হামলা বাংলা ও বাঙালির পেটেই পদাঘাত

বস্তুত এই তিন আসনের উপনির্বাচন নিয়ে বিজেপি তৎপরতা শুরু করেছিল মাস দুয়েক আগে থেকেই। তবে গোড়ায় ধারণা ছিল কালিয়াগঞ্জ আসনে জয় সহজ হলেও খড়্গপুর সদর আসনে লড়াই চাপের হয়ে যাচ্ছে। কারণ, খড়্গপুরে সদ্য প্রাক্তন বিধায়ক তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এলাকায় একাংশ মানুষের অসন্তোষ রয়েছে। আর করিমপুর আসন যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত আসন এবং সেখানে লোকসভা ভোটে তৃণমূলের থেকে ১৪ হাজার ভোটে পিছিয়ে ছিল বিজেপি, তাই সেখানেও লড়াই সহজ নয়। জানা গিয়েছে, অমিত শাহেরও ধারনা ছিল দুটো আসনে জিততে পারে বিজেপি। তবে গতকাল ভোট গ্রহণ পর্ব মিটে যাওয়ার পর মুকুলবাবু ঘরোয়া আলোচনা দলের নেতাদের বলেন, কালিয়াগগঞ্জে পঞ্চাশ হাজার ব্যবধানে জেতা উচিত বিজেপি-র। করিমপুরে দলের প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে তৃণমূল যতই হেনস্তা করুক সেখানে দশ-বারো হাজার ভোটের ব্যবধানে জয়ের সম্ভবনা রয়েছে গেরুয়া শিবিরের। অন্যদিকে খড়্গপুরে লোকসভা ভোটের তুলনায় জয়ের ব্যবধান কমে যাবে। তবে বিজেপি-ই শেষমেশ জিততে চলেছে। পর্যবেক্ষকদের মতে, রাজনীতিতে ভোটের ফলাফল এ ভাবে পূর্বানুমান করা সহজ নয়। ইদানিং সেফোলজিস্টরা অবশ্য অনেকটাই সমীক্ষা করে ফলের সম্ভাব্য ইঙ্গিত দিচ্ছেন। তবে পোড় খাওয়া রাজনীতিকরা ভোটের দিনের গতিপ্রকৃতি ও স্থানীয় নেতাদের থেকে ব্লক ও বুথ স্তরের রিপোর্ট নিয়ে সম্ভাব্য ফল আন্দাজ করতে পারেন। এ ব্যাপারে বাংলার রাজনীতিতে এর আগে কিংবদন্তী ছিলেন সিপিএমের প্রয়াত রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস। নিন্দুকেরা যাই বলুন, তার পর এই এলেম রয়েছে মুকুল রায়েরই। তা তিনি তৃণমূলেই থাকুন বা বিজেপিতে। এ বার দেখা যাক, মুকুলবাবুর পূর্বানুমান মেলে কিনা। নাকি তিন আঙুল দেখানো স্রেফ গ্যালারি শো হয়েই থেকে যায়।

```