Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চার্জশিটে মুকুলের নাম, লাভপুরে ৩ সিপিএম কর্মী খুনের মামলায় অভিযুক্ত মনিরুলও

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের লাভপুরে তিন সিপিএম কর্মী খুনের মামলায় নতুন মোড়। কলকাতা হাইকোর্টের নির্দেশে যে তদন্ত শুরু হয়েছিল, তাতে সাপ্লিমেন্টরি চার্জশিট দিয়েছিল বীরভূম পুলিশ। ম্যাজিস্ট্রেট কোর্টে সেই চার্জশিট গৃহীত হয়েছে রবিবার। জানা গিয়েছে ত

চার্জশিটে মুকুলের নাম, লাভপুরে ৩ সিপিএম কর্মী খুনের মামলায় অভিযুক্ত মনিরুলও

শেষ আপডেট: 8 December 2019 08:27

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের লাভপুরে তিন সিপিএম কর্মী খুনের মামলায় নতুন মোড়। কলকাতা হাইকোর্টের নির্দেশে যে তদন্ত শুরু হয়েছিল, তাতে সাপ্লিমেন্টরি চার্জশিট দিয়েছিল বীরভূম পুলিশ। ম্যাজিস্ট্রেট কোর্টে সেই চার্জশিট গৃহীত হয়েছে রবিবার। জানা গিয়েছে তাতে যেমন নাম রয়েছে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামের। একইসঙ্গে ওই সাপ্লিমেন্টরি চার্জশিটে রয়েছে একদা তৃনমূলের সেকেন্ড ম্যান তথা অধুনা বিজেপি নেতা মুকুল রায়ের নাম। মুকুলবাবুর নাম জড়াতেই বিজেপি নেতারা বলতে শুরু করেছেন এটাই হল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। যাদের এক এবং একমাত্র কাজ বিরোধীদের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করা।

আরও পড়ুন: পার্কস্ট্রিট গণধর্ষণ মামলার শুনানি সোমবার, বিচারের আশায় মৃত সুজেটের পরিবার

২০১০ সালের ৪ জুন লাভপুরের নবগ্রামে সালিশি সভার নাম করে তিন ভাই কুটুন শেখ, ধানু শেখ ও তরুক শেখকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে মনিরুল বাহিনীর বিরুদ্ধে। তিন ভাইই সিপিএম করতেন। তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সেই সময়ে মনিরুল ছিলেন ফরওয়ার্ডব্লক নেতা। ফরওয়ার্ড ব্লক তখন বহিষ্কার করে মনিরুলকে। পরে তিনি যোগ দেন তৃণমূলে। এরপর লাভপুর মামলার তদন্তে ৫২ জনের নামে চার্জশিট জমা দেয় পুলিশ। কিন্তু তাতে নাম ছিল না মনিরুলের। যে তিন ভাই খুন হয়েছিলেন, তাঁদের দাদা মামলা করেছিলেন। পরে সেই মামলা তুলেও নেন তিনি। অনেকের মতে, মনিরুলদের চাপেই সে সময় মামলা তুলে নিয়েছিলেন দাদা। কিন্তু তিন সন্তানের মা মামলা করেন। জানিয়ে দেন, তিনি শেষ দেখে ছাড়বেন। সেই মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। গত ৪ ডিসেম্বর সাপ্লিমেন্টরি চার্জশিট জমা পড়ে। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, যে চার্জশিট জমা দেওয়া হয়েছিল তা গৃহীত হয়েছে। কিন্তু মুকুল রায়ের নাম কী সূত্রে সে নিয়ে কোনও মন্তব্য করেনি পুলিশ। বীরভূমের বিজেপি নেতারা বলছেন, এটাই তৃণমূলের চরিত্র। যতদিন মুকুল, মনিরুল ওদের দলে দিলেন, ততদিন ছিলেন ভাল। এখন যে কোনও কেসেই নাম জড়িয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। এর আগেও মুকুল রায়ের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এখনও রেলপ্রতারণা মামলায় জামিনে রয়েছেন তিনি। এবার নতুন যুক্ত হল লাভপুর হত্যা মামলা। মুকুল ঘনিষ্ঠরা বলছেন, আসলে তৃণমূল দাদাকে ভয় পাচ্ছে। তাই মিথ্যে কেস দিয়ে কোণঠাসা করতে চাইছে। এসব করে কোনও লাভ নেই। কয়েক মাস আগে মনিরুলও বিজেপিতে যোগ দিয়েছিলেন। তা নিয়ে গেরুয়া শিবিরের ভিতরেই ক্ষোভের আগুন জ্বলেছিল। তারপর থেকে বিজেপির কোনও কর্মসূচিতেই মনিরুলকে দেখা যায়নি। এখন দেখার চার্জশিট পেশের পর কী পদক্ষেপ করে প্রশাসন।

```