Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল ভবনে ফোন নিয়ে ঢুকতে বাধা, ক্ষোভে ফেটে পড়লেন কল্যাণ

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় তৃণমূল ভবনের গেটে ক্ষোভে ফেটে পড়লেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলের সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই যোগ দিতে বৃ

তৃণমূল ভবনে ফোন নিয়ে ঢুকতে বাধা, ক্ষোভে ফেটে পড়লেন কল্যাণ

শেষ আপডেট: 7 November 2019 09:57

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় তৃণমূল ভবনের গেটে ক্ষোভে ফেটে পড়লেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলের সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে তপসিয়ায় দলের সদর কার্যালয়ে পৌঁছন কল্যাণবাবু। কিন্তু মূল গেটে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীরা তাঁকে বলেন, মোবাইল নিয়ে ঢোকা যাবে না। এরপরই শুরু হয়ে যায় বচসা। সেই মুহূর্তেই মোবাইলে কথা বলতে বলতে গেট পেরিয়ে তৃণমূল ভবনে ঢুকতে থাকেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই দৃশ্য যেন আগুনে ঘি ঢেলে দেয়। প্রবল চিৎকার শুরু করে দেন আইনজীবী সাংসদ। বলতে থাকেন, “এটা কী হচ্ছে? এক এক জনের জন্য একএক রকম নিয়ম নাকি? ডোন্ট ডু দিস!” এমনিতে তৃণমূল ভবনে এই ধরনের বৈঠক থাকলে মোবাইল নিয়ে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকেই। দলের সর্বোচ্চ স্তরের গুটি কয়েক নেতামন্ত্রী ছাড়া, বাকি প্রায় সকলকেই ফোন বাইরে রেখে ঢুকতে হয়। অনেকের মতে, কল্যাণবাবুরও ব্যাপারটা অজানা নয়। কিন্তু তাও এদিন তিনি চিৎকার করে ফেলেন চোখের সামনে অন্য নেতাকে ফোনে কথা বলতে বলতে ঢুকতে দেখে। পুলিশ ও তৃণমূলের বেশ কিছু কাউন্সিলর এদিন ভবনের মূল গেটে মোবাইল না নিয়ে ঢোকার ব্যাপারটি দেখছিলেন। কল্যাণ চেঁচামেচি শুরু করতেই তৃণমূলনেতারা সরে পড়েন সেখান থেকে। শ্রীরামপুরের সাংসদকে পুলিশ জানায়, তাঁদের কিছুই করার নেই। যা নির্দেশ আছে, তাঁরা সেটাই পালন করছেন। পরে অবশ্য ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর হাতে মোবাইল রেখেই ভিতরে ঢোকেন কল্যাণ। এই ঘটনার খানিক আগেই একসঙ্গে তৃণমূল ভবনে ঢুকছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর পাশেই ছিলেন পাণিহাটির বিধায়ক নির্মল ঘোষ। নিরাপত্তারক্ষীরা শোভনদেববাবুকে বলেন, দাদা ফোনটা রেখে ভিতরে যেতে হবে। শোভনদেববাবুর গায়ে ছিল একটি জহর কোট। তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও তৃণমূলকর্মীদের হাসতে হাসতে বলেন, “এই জহর কোটটাও রেখে যেতে হবে নাকি!”

```