Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পদ্মফুলের নীচে বিজেপি লেখা, বাকিদের নেই, ব্যারাকপুরে বন্ধ হল মক পোল

দ্য ওয়াল ব্যুরো : বন্ধ হয়ে গেল ব্যারাকপুর লোকসভার মক পোল। তৃণমূল, সিপিএম-এর প্রতিবাদে মাঝ পথেই বন্ধ করে দিতে হল সাতটি বিধানসভার মক পোলিং প্রক্রিয়া। কী অভিযোগ? ইভিএম-এ সব প্রার্থীদের নাম ও প্রতীক থাকলেও দেখা গিয়েছে পদ্মফুলের নিচে ইংরাজি হর

পদ্মফুলের নীচে বিজেপি লেখা, বাকিদের নেই, ব্যারাকপুরে বন্ধ হল মক পোল

শেষ আপডেট: 26 April 2019 08:24

দ্য ওয়াল ব্যুরো : বন্ধ হয়ে গেল ব্যারাকপুর লোকসভার মক পোল। তৃণমূল, সিপিএম-এর প্রতিবাদে মাঝ পথেই বন্ধ করে দিতে হল সাতটি বিধানসভার মক পোলিং প্রক্রিয়া। কী অভিযোগ? ইভিএম-এ সব প্রার্থীদের নাম ও প্রতীক থাকলেও দেখা গিয়েছে পদ্মফুলের নিচে ইংরাজি হরফে বিজেপি লেখা রয়েছে। সিপিএম, তৃণমূল বা বিএসপি প্রার্থীদের ক্ষেত্রে তা নেই। নৈহাটি বিধানসভার মকপোলিং সেন্টার থেকে প্রথম প্রতিবাদ জানান সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়। এরপর তৃণমূলের দীনেশ ত্রিবেদীও প্রতিবাদ জানান রিটার্নিং অফিসারের কাছে। দু’দলের কর্মীদের বিক্ষোভে বন্ধ হয়ে যায় মক পোল। বেলা সওয়া একটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ব্যারাকপুর প্রশাসনিক ভবনের মক পোলিং সেন্টারে পৌঁছেছেন রিটার্নিং অফিসার প্রীতি গোয়েল। সেখানে পৌঁছেছেন গার্গী এবং দীনেশও। তৃণমূলের উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সরাসরি বিজেপি-র বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন। তাঁর কথায়, “বিজেপি এ সব করিয়েছে। আমরা রিটার্নিং অফিসারকে বলেছি। সমস্যা না মেটা পর্যন্ত মক পোলিং চালু হবে না।” দেখা যাচ্ছে বিজেপি-র প্রতীক পদ্মফুলের কাণ্ডের নিচে ইংরাজি হরফে বিজেপি লেখা। কিন্তু সেটাও খুব স্পষ্ট করে নয়। দেখে মনে হচ্ছে খানিকটা ঘেঁটে গিয়েছে। কিন্তু সিপিএম, তৃণমূল-সহ সব দলই এর বিরোধিতা জানিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক করছেন প্রার্থীরা। এমনিতেই এ বার ভোটে হাইপ্রোফাইল কেন্দ্র ব্যারাকপুর। বিজেপি সেখানে প্রার্থী করেছে তৃণমূলের টিকিটে জেতা চার বারের বিধায়ক তথা শিল্পাঞ্চলের ‘স্ট্রং ম্যান’ অর্জুন সিংকে। এখন দেখার শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় ব্যারাকপুরের মকপোল প্রক্রিয়া।

```