Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

আমরাও ভুল করেছি, কাউন্সিলরদের সভায় স্বীকার করলেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: ভোটে কাকে টিকিট দেওয়া হবে, তা নিয়ে তৃণমূল কংগ্রেস যে একাধিক ভুল করেছে, তা হাটের মাঝে স্বীকার করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন নোয়াপড়ার তৃণমূল বিধায়ক তথা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এ

আমরাও ভুল করেছি, কাউন্সিলরদের সভায় স্বীকার করলেন মমতা

শেষ আপডেট: 18 June 2019 11:13

দ্য ওয়াল ব্যুরো: ভোটে কাকে টিকিট দেওয়া হবে, তা নিয়ে তৃণমূল কংগ্রেস যে একাধিক ভুল করেছে, তা হাটের মাঝে স্বীকার করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন নোয়াপড়ার তৃণমূল বিধায়ক তথা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর ভগ্নিপতি সুনীল সিং। ২০১৭ সালে তৃণমূল বিধায়ক বিকাশ বসুর মৃত্যুর পর উপনির্বাচন হয় নোয়াপাড়ায়। তৃণমূল দাঁড় করিয়েছিল সুনীলকে। অসুবিধে হয়নি জিততে। এ দিন মমতা বলেন, “আমরাও ভুল করেছি। বিকাশ বসু মারা যাওয়ার পর তাঁর স্ত্রীকে টিকিট না দিয়ে কে কার আত্মীয় দেখে টিকিট দিয়েছিলাম।” বুঝতে কারও অসুবিধে হয়নি কাকে নিশানা করছেন দিদি। একই সঙ্গে মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের নাম না করে মমতা বলেন, “বাবা তৃণমূল করত, ছেলেকে টিকিট দেওয়া হয়েছে। এগুলো এ বার আমাদের ভাল করে দেখতে হবে।” ইতিমধ্যে শুভ্রাংশু রায়ও যোগ দিয়েছেন বিজেপি-তে। সঙ্গে হালিশহর ও কাঁচড়াপাড়া পুরসভার সিংহভাগ কাউন্সিলর। ভবিষ্যতে টিকিট দেওয়ার ক্ষেত্রে যে তিনি আরও কঠোর হবেন তাও এ দিন স্পষ্ট করে দেন দিদি। পঞ্চায়েতের টিকিট বিলিও যে দলীয় শৃঙ্খলা মেনে হয়নি তাও এ দিন মেনে নেন মমতা। বলেন, “৭০ হাজার টিকিট তো আর আমি দিতে পারি না। যাঁদের নাম করে টিকিট নেওয়া হল, পরে দেখা গেল লোক বদলে গিয়েছে।” পরের বার থেকে ডেটা ব্যাঙ্ক করে একটা একটা করে টিকিট কালীঘাট থেকেই দেওয়া হবে বলে ঘোষণা করেন মমতা। পঞ্চায়েত ভোটের সময় টিকিট পাওয়া নিয়ে গোষ্ঠী কোন্দল চরমে উঠেছিল তৃণমূলের। কোচবিহার, পূর্ব বর্ধমান, হুগলির মতো জেলাগুলি থেকে তৃণমূলের একাধিক নেতা অভিযোগ তুলেছিলেন, পয়সার বিনিময়ে জেলার নেতারা টিকিট বিলি করেছেন। টাকার কথা না বললেও, বাকি সবটা মেনে নিয়েছেন নেত্রী। যদিও বিজেপি-র অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এ নিয়ে বলেন, “আর কয়েক মাস পরে দিদিমণির দলে টিকিট দেওয়ার আর কেউ থাকবে না। লোক ডেকে বলতে হবে প্রার্থী হও গো, প্রার্থী হও গো। সুতরাং ওঁকে অত পরিশ্রম করতে হবে না।”

```