মৎস্যজীবীদের জালে উদ্ধার নিখোঁজ বিজেপি নেতার দেহ, তদন্তে পুলিশ
দ্য ওয়াল ব্যুরো: মৎসজীবিদের জালে উদ্ধার বিজেপি নেতার দেহ। পুলিশ জানিয়েছে নিহতের নাম কাদের মোল্লা (৬২)। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার বিবেকা গ্রামপঞ্চায়েতের কোয়াবেড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন এই কাদের মোল্লা। কে বা কারা এই খুনের ঘটনায় জড়িত
শেষ আপডেট: 18 August 2019 10:43
দ্য ওয়াল ব্যুরো: মৎসজীবিদের জালে উদ্ধার বিজেপি নেতার দেহ। পুলিশ জানিয়েছে নিহতের নাম কাদের মোল্লা (৬২)। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার বিবেকা গ্রামপঞ্চায়েতের কোয়াবেড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন এই কাদের মোল্লা। কে বা কারা এই খুনের ঘটনায় জড়িত সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে ঢোলাহাট থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। এরপর রবিবার সকালে ঢোলাথানার কালনাগিনি নদী থেকে উদ্ধার হয় কাদের মোল্লার দেহ।
[caption id="attachment_133646" align="aligncenter" width="950"]

নিহত কাদের মোল্লা[/caption]
পরিবারের দাবি, এলাকায় দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন কাদের মোল্লা। তাঁর হাত ধরেই এলাকায় ক্রমশই শক্তিশালী হয়ে উঠছিল বিজেপি। তিনি নিজেই ছিলেন বিজেপির অঞ্চল প্রমুখ। খুনের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা শাহাবুদ্দিনের দিকে অভিযোগের আঙুল তুলেছে পরিবার। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।