
শেষ আপডেট: 18 January 2019 10:19
কিন্তু লক্ষ্মী তো ক্রিকেটার। খাবারের ব্যাপারে অত্যন্ত সচেতন তিনি। তাই সবাই যাতে খেতে পারে সে কারণে হেঁসেলে ঢুকে লক্ষ্মী নির্দেশ দিলেন ‘বেশি লঙ্কা দিও না। ঝাল কম দিয়ে রান্না করো।”
মেনুতে কী থাকছে?
রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, মেনুতে থাকছে ভাত, রুটি, ডাল, আলু-পেঁয়াজ দিয়ে একটা তরকারি আর চিকেন। শনিবার সকালে ব্রিগেডের দিকে রওনা হওয়ার আগে খিচুড়ি এবং আলু-ফুলকপির তরকারি খাওয়ানো হবে বলেও জানান তিনি। শুক্রবার সারা রাত হাওড়া স্টেশনের বাইরে ক্যাম্প থাকবে বলে জানিয়েছেন তৃণমূলের হাওড়া জেলা সভাপতি। শনিবার জেলার একাধিক জায়গায় স্বেচ্ছসেবকদের ক্যাম্প রাখা হবে তৃণমূলের তরফে। দূরের জেলাগুলি থেকে যাঁরা বাসে বা গাড়িতে আসবেন তাঁদের অধিকাংশটাই দ্বিতীয় হুগলি সেতু হয়ে। সেই রুটকে নিয়ন্ত্রণে রাখতে সলপ, সাঁতরাগাছি-সহ একাধিক জায়গায় ক্যাম্প করবে শাসক দল।
ব্রিগেডে সমাবেশ হলে প্রতিবারই হাওড়া জেলার উপর বাড়তি দায়িত্ব পড়ে। কারণ অধিকাংশ জেলার জমায়েতই ট্রেন অথবা বাসে হাওড়া হয়েই কলকাতায় ঢোকে। এ বারও অন্যথা হয়নি। আর ‘ইউনাইটেড ইন্ডিয়া’-র সমাবেশকে সফল করতে ঐক্যবদ্ধ হাওড়া জেলার নেতা থেকে কর্মী সকলেই। একটাই কাজ, দূর থেকে যাঁরা এসেছেন, তাঁদের আতিথেয়তায় যেন কোনও ত্রুটি না হয়।
https://www.youtube.com/watch?v=oNqf7Beyvqg