Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বাঁকুড়ায় ফিরলেন গুজরাতে আটকে পড়া শ্রমিকরা, টানা চার দিন কাটিয়েছেন ট্রেনে

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় শ্রমিক স্পেশ্যাল ট্রেন ঢুকলো বাঁকুড়ায়। গত বৃহস্পতিবার গুজরাতের বডোদরা থেকে এই শ্রমিক স্পেশ্যাল ট্রেন যাত্রা শুরু করে। ট্রেনটি বাঁকুড়া স্টেশনে পৌঁছয় রবিবার রাত প্রায় পৌনে দশটা নাগাদ। এদিন জেলার বিভিন্ন জায়গার ৪৬ জন পরি

বাঁকুড়ায় ফিরলেন গুজরাতে আটকে পড়া শ্রমিকরা, টানা চার দিন কাটিয়েছেন ট্রেনে

শেষ আপডেট: 1 June 2020 03:11

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় শ্রমিক স্পেশ্যাল ট্রেন ঢুকলো বাঁকুড়ায়। গত বৃহস্পতিবার গুজরাতের বডোদরা থেকে এই শ্রমিক স্পেশ্যাল ট্রেন যাত্রা শুরু করে। ট্রেনটি বাঁকুড়া স্টেশনে পৌঁছয় রবিবার রাত প্রায় পৌনে দশটা নাগাদ। এদিন জেলার বিভিন্ন জায়গার ৪৬ জন পরিযায়ী শ্রমিক এখানে নামেন। রাত হয়ে গেলেও স্টেশনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর ও রেল মন্ত্রকের আধিকারিকরা। বাঁকুড়া স্টেশনে নামার পরে সমস্ত পরিযায়ী শ্রমিকের থার্মাল স্ক্রিনিং করা হয়। পরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বিশেষ বাসে প্রত্যেককে নিজের নিজের ব্লকে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানে পৌঁছে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে আরও একবার তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের এখন সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে। লকডাউনের ফলে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকরা বাড়ি ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ইন্দ্রপুরের গুন্নাথ গ্রামের সোমনাথ কর্মকার ও শান্তিনাথ কর্মকাররা বলেন, “গুজরাটের বডোদরায় একটি হোটেলে কাজ করতাম। লকডাউনে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। হোটেলে থাকার ফলে থাকা খাওয়ার সেভাবে কোনও সমস্যা আমাদের হয়নি। থাকার জায়গাও ছিল। তবে সব বন্ধ হয়ে যাওয়ায় মনের মধ্যে ভয় কাজ করছিল। তাই সুযোগ পেয়ে আমরা বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিই।” সকলের অভিজ্ঞতা অবশ্য সমান নয়। ওই একই ট্রেনে ফেরা যাত্রীদের অনেকই আবার জানিয়েছেন তাঁদের সমস্যার কথা। গুজরাতে কাজ করা বাঁকুড়া ২ নম্বর ব্লকের বাপ্পা গোস্বামী, বোলাড়ার তারকনাথ পান প্রমুখ শ্রমিকরা জানিছেন তাঁদের কঠিন সময়ের কথা। তাঁরা বলেন, “লকডাউনের ফলে আমাদের কাজ বন্ধ হয়ে যায়। তাতে খুব সমস্যা হয়েছিল। কী ভাবে ফিরব বুঝে উঠতে পারছিলাম না। অবশেষে ট্রেন পেলাম। বৃহস্পতি বার থেকে রবিবার – টানা চার দিনের যাত্রায় বাড়ি ফিরতে পারছি। এত দিনে স্বস্তি পেলাম।

```