Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঁকুড়ায় ফিরলেন ভিনরাজ্যের শ্রমিকরা, পাঠানো হল ১৪ দিনের কোয়ারেন্টাইনে

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরে লকডাউন চলায় প্রশাসনের উদ্যোগে রাজ্যে ফিরছেন ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকরা। শুক্রবার রাতে বাঁকুড়ার তালডাংরা, সিমলাপাল, ওন্দা প্রভৃতি এলাকার বাসিন্দা ৪১ জন ভিন রাজ্যের শ্রমিককে ঝাড়খণ্ড থেকে বাঁকুড়ায় ফিরিয়ে আনল প

বাঁকুড়ায় ফিরলেন ভিনরাজ্যের শ্রমিকরা, পাঠানো হল ১৪ দিনের কোয়ারেন্টাইনে

শেষ আপডেট: 9 May 2020 07:33

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরে লকডাউন চলায় প্রশাসনের উদ্যোগে রাজ্যে ফিরছেন ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকরা। শুক্রবার রাতে বাঁকুড়ার তালডাংরা, সিমলাপাল, ওন্দা প্রভৃতি এলাকার বাসিন্দা ৪১ জন ভিন রাজ্যের শ্রমিককে ঝাড়খণ্ড থেকে বাঁকুড়ায় ফিরিয়ে আনল প্রশাসন। বেসরকারি বাসে করে তাঁদের প্রত্যেককেই বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙা কৃষকবাজারে আনা হয়। রাতেই সেখানে প্রত্যেকের থার্মাল টেস্ট করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরে তাঁদের আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন কর্তব্যরত ডাক্তাররা। লকডাউনের কারণে দীর্ঘদিন ঝাড়খণ্ডে আটকে থাকা ওই শ্রমিকরা প্রশাসনিক উদ্যোগে বাড়ি ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তালডাংরার বাসিন্দা জয়দেব বাউড়ি বলেন, “রাঁচি এলাকার একটি মিষ্টির দোকানে আমি কাজ করতাম। লকডাউন শুরু হওয়ার পরে সব দোকান বন্ধ হয়ে যায়। তখন খাওয়া দাওয়ার ভীষণ সমস্যা হচ্ছিল। তাই আমরা বাড়িতে ফিরতে চাইছিলাম।” বাঁকুড়া ১ নম্বর ব্লকের বিএমওএইচ বীরেন্দ্রনাথ সরেন বলেন, “এদিন মোট ৪১ জন পরিযায়ী শ্রমিক বাঁকুড়ায় এসে পৌঁছেছেন। প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হয়েছে। তারপরে তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরে কারও কোনও শারীরিক সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।” তিনি জানিয়েছেন বাঁকুড়ায় ফেরা সব শ্রমিককে আপাতত কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাঁরা রাতে ফেরার পরে প্রসাশনের পক্ষ থেকে প্রত্যেকের নাম ও ঠিকানা সংগ্রহ করে রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রত্যেককে বাস থেকে নামিয়ে রাতেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এরাজ্যে আটকে পড়া অন্য রাজ্যের শ্রমিকদেও ফেরানো হচ্ছে। শুক্রবার শুধুমাত্র পশ্চিম বর্ধমান থেকেই ফেরানো হয়েছে সাড়ে তিনশোর বেশি শ্রমিককে। তাঁদের বাড়ি বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায়। তা ছাড়া রাজস্থান থেকে এরাজ্যে এসে আটকে পড়া ব্যক্তিদেরও ফেরানো হয়েছে।

```