Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উৎসবের মরসুমে মেট্রোয় বাড়ছে ট্রেনের সংখ্যা, রবিবারও পরিষেবা বাড়াচ্ছে কর্তৃপক্ষ

দ্য ওয়াল ব্যুরোঃ কলকাতা মেট্রো পরিষেবা শুরু হওয়ার পরে প্রতিনিয়ত চাপ বাড়ছে মেট্রোর উপর। কলকাতার লাইফলাইনের উপর ভরসা দেখাচ্ছেন সাধারণ মানুষ। তারমধ্যে সামনে আসছে উৎসবের মরসুমও। আর এই চাপের মধ্যে পড়েই মেট্রো পরিষেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে

উৎসবের মরসুমে মেট্রোয় বাড়ছে ট্রেনের সংখ্যা, রবিবারও পরিষেবা বাড়াচ্ছে কর্তৃপক্ষ

শেষ আপডেট: 9 October 2020 15:11

দ্য ওয়াল ব্যুরোঃ কলকাতা মেট্রো পরিষেবা শুরু হওয়ার পরে প্রতিনিয়ত চাপ বাড়ছে মেট্রোর উপর। কলকাতার লাইফলাইনের উপর ভরসা দেখাচ্ছেন সাধারণ মানুষ। তারমধ্যে সামনে আসছে উৎসবের মরসুমও। আর এই চাপের মধ্যে পড়েই মেট্রো পরিষেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সোমবার থেকে মেট্রোর সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এমনকি রবিবার ছুটির দিনেও বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। শেষ ট্রেনের সময়ও পিছিয়ে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে। শুক্রবার মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, প্রতিদিন মেট্রোতে যাত্রীর চাপ বাড়ছে। তাই এই যাত্রীর চাপের সঙ্গে পাল্লা দিতে মেট্রো রেল সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১২ অক্টোবর অর্থাৎ সোমবার থেকে প্রতিদিন ১৪৬টি করে ট্রেন চালানো হবে। দুটি ট্রেনের মধ্যে সময়ের পার্থক্যও কমানো হয়েছে। এই সময় কমিয়ে ৮ মিনিট করা হয়েছে। এই মুহূর্তে কাজের দিনে ১২২টি ট্রেন চলাচল করছে। সেটাই বেড়ে ১৪৬টি ট্রেন করা হয়েছে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে। মেট্রো কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন এই ১৪৬টি ট্রেন চলাচল করবে। শুধু কাজের দিন নয়, ছুটির দিনেও মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে। ১৮ অক্টোবর অর্থাৎ আগামী রবিবার থেকে ৬৪টি ট্রেন চলাচল করবে। এই মুহূর্তে রবিবার ৫৮টি ট্রেন চলাচল করছে। আগামী রবিবার থেকে সকাল ১০টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা। এছাড়া মেট্রো রেলের তরফে আরও জানানো হয়েছে, কাজের দিনও শেষ মেট্রো পরিষেবা আরও আধ ঘণ্টা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামী সোমবার থেকে দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত ৮টা ৩০ মিনিটে ছাড়বে। এই মুহূর্তে রাত ৮টায় শেষ মেট্রো চলাচল করে। এছাড়া সোমবার থেকে শনিবার পর্যন্ত রাত ৮টা ২৫ মিনিটে শেষ মেট্রো ছাড়বে নোয়াপাড়া থেকে। অন্যদিকে রবিবার নোয়াপাড়া থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ২৩ মিনিটে। এই মুহূর্তে মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখার জন্য যাত্রীদের কাছ থেকে সহযোগিতা চেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। করোনা সংক্রমণের পর মার্চ মাস থেকে মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার পর ফের ১৬৯ দিন পরে পরিষেবা শুরু হয়। তবে মেট্রোয় যাতায়াত করতে হলে নিয়মে অনেক বদল হয়েছে। শুধুমাত্র যাঁদের কাছে স্মার্ট কার্ড রয়েছে তাঁরা অনলাইনে সিট বুক করার পরেই মেট্রো স্টেশনে ঢোকার সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয়, মেট্রো স্টেশনে ঢোকার পর থেকে শুরু করে মেট্রোয় যাতায়াতের সময়ও যাত্রীদের অনেক নিয়ম মেনে চলতে হচ্ছে। আর যাত্রীরা যাতে সেই নিয়ম মেনে চলতে বাধ্য হয় সেদিকেও নজর রাখা হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

```