Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বালুরঘাটে কন্টেনমেন্ট জোনে রমরমিয়ে চলছে বাজার, কোথাও দেওয়া নেই বেড়া, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

দ্য ওয়াল ব্যুরো: লকডাউন ঘোষণার পরেও বালুরঘাটের অন্যতন কন্টেনমেন্ট জোন হিন্দি স্কুল পাড়ায় কোনও হেলদোল দেখা গেল না শুক্রবার সকালে। এখানে রমরমিয়ে চলছে বাজার। না মানা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও বিধিনিষেধ, না মানা হচ্ছে অন্য কোনও নি

বালুরঘাটে কন্টেনমেন্ট জোনে রমরমিয়ে চলছে বাজার, কোথাও দেওয়া নেই বেড়া, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

শেষ আপডেট: 10 July 2020 08:01

দ্য ওয়াল ব্যুরো: লকডাউন ঘোষণার পরেও বালুরঘাটের অন্যতন কন্টেনমেন্ট জোন হিন্দি স্কুল পাড়ায় কোনও হেলদোল দেখা গেল না শুক্রবার সকালে। এখানে রমরমিয়ে চলছে বাজার। না মানা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও বিধিনিষেধ, না মানা হচ্ছে অন্য কোনও নিয়ম। অধিকাংশ লোকই বাজারে চলে এসেছেন মাস্ক না পরে। যদিও রাজ্য প্রশাসন মাস্ক ব্যবহারের ব্যাপারে পুলিশকে কড়া হতে বলেছে। বৃহস্পতিবার রাতে মাইকিং করে কন্টেনমেন্ট জোনগুলিতে এবং শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন যে হতে চলেছে সে ব্যাপারে কয়েক দিন আগেই রাজ্য প্রশাসন ইঙ্গিত দিয়ে রেখেছিল। তারপরেও শুক্রবার প্রশাসনের উদাসীনতা দেখা গেল বালুরঘাট পুর এলাকায়। শহরে আদৌ যে কোনও কন্টেনমেন্ট জোন রয়েছে তা দেখে বোঝার কোনও উপায় নেই। অভিযোগ, কোনও কন্টেনমেন্ট জোনই ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েনি। পুলিশের টহলদারিও সে ভাবে চোখে পড়েনি শুক্রবার সকাল দশটা পর্যন্ত। দুর্জয় কুণ্ডু নামে বালুরঘাটের এক বাসিন্দা বলেন, “প্রশাসনের তরফে বৃহস্পতিবার রাতে মাইকিং করা হয়েছে তবে শহরের পুরাতন ১২ নম্বর ওয়ার্ডের হিন্দি স্কুল পাড়ায় কন্টেনমেন্ট জোন ঘোষণার পরেও কোনও ব্যারিকেড দেওয়া হয়নি। অনেকে জানেনই না কোন কোন এলাকা কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়েছে। পুলিশ পিকেটিং না থাকায় রমরমিয়ে বাজার চলছে। মাস্ক বিহীন অবস্থাতেও লোকজন যাতায়াত করছে। বিষয়টি প্রশাসনের দেখা উচিত।” তিনি মনে করেন, সঠিক পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। বাজার অবশ্য ন’টার সময় উঠে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লকডাউন কার্যকর করতে উদ্যোগী হয় পুলিশ-প্রশাসন। সকাল দশটার পরে বালুরঘাট থানার পুলিশ সারা শহরে পেট্রলিং শুরু করে। কোনও জায়গায় জমায়েত দেখলে সেই এলাকা ফাঁকা করে দেয়। লোকজনকে সচেতন করে বাড়িমুখী করে। মাস্ক বিহীন অবস্থায় কাউকে দেখলে তাঁদের মাস্ক পরতে অনুরোধও করা হয় পুলিশের পক্ষ থেকে। বালুরঘাটের ডিএসপি সদর ধীমান মিত্র জানান, “রেশন সামগ্রী সংগ্রহের জন্য বারোটা অবধি লকডাউন শিথিল রাখা হয়েছিল এবং লকডাউনের প্রথম দিন হিসাবে কড়া পদক্ষেপ না নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। আমাদের পেট্রল ডিউটি সর্বক্ষণই সারা শহর ঘুরছে। নিয়ম লঙ্ঘন করলে বিকেলের দিক থেকে কড়া পদক্ষেপ করতে পারে প্রশাসন।” করোনা সংক্রমণ রোধে রাজ্যের যে সব জায়গায় নতুন করে লকডাউন চালু হয়েছে তার মধ্যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বেশ কয়েকেটি কন্টেনমেন্ট জোন রয়েছে। বালুরঘাট পুর এলাকার ১, ৪, ৬, ৮, ১২, ১৩, ১৪, ১৫, ১৯ ও ২১ নম্বর ওয়ার্ড কন্টেনমেন্ট জোনের মধ্যে রয়েছে। এছাড়া বালুরঘাট ব্লকের ছ’টি এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। সেগুলি হল জলঘর গ্রাম পঞ্চায়েতের চককাশী গ্রাম, পাতিরাম গ্রাম পঞ্চায়েতের ঝাপুসি, বোল্লা গ্রাম পঞ্চায়েতের বিকেচ (দলদাস) গ্রাম  ও বানহাট গ্রাম, চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব হরিশপুর, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের গাজিপুর,, মধ্য খিদিরপুর (শিবমন্দির) গ্রাম, এবং চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চকচন্দন ও চন্দ্রদৌল্লা গ্রাম।

```