Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ডাকলে অন দ্য স্পট করে দেখিয়ে দেবেন সুদীপের বন্ধু 'কোবরা' সোমনাথ

দ্য ওয়াল ব্যুরো: রক্তাক্ত সহযোদ্ধাকে বাঁচানোই তখন ছিল একমাত্র উদ্দেশ্য। মাওবাদীদের ছোড়া বুলেট তখন গেঁথে গিয়েছে বন্ধুর বুকে। জলপাই রঙের পোশাক ভিজে যাচ্ছে রক্তে। চাইবাসার পাহাড় ডিঙিয়ে আহত সহযোদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে ডান পা ট

ডাকলে অন দ্য স্পট করে দেখিয়ে দেবেন সুদীপের বন্ধু 'কোবরা' সোমনাথ

শেষ আপডেট: 16 February 2019 09:58

দ্য ওয়াল ব্যুরো: রক্তাক্ত সহযোদ্ধাকে বাঁচানোই তখন ছিল একমাত্র উদ্দেশ্য। মাওবাদীদের ছোড়া বুলেট তখন গেঁথে গিয়েছে বন্ধুর বুকে। জলপাই রঙের পোশাক ভিজে যাচ্ছে রক্তে। চাইবাসার পাহাড় ডিঙিয়ে আহত সহযোদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে ডান পা টা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল সিআরপিএফ-এর কোবরা ব্যাটেলিয়নের জওয়ান সোমনাথ দাসের। ডিসেম্বরের ১৫ তারিখ মাওবাদী-সিআরপিএফ এনকাউন্টারে জখম হওয়ার পর বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন রাঁচির হাসপাতালে। এখনও শুকোয়নি ক্ষত। ব্যান্ডেজ বাঁধা পা নিয়েই কৃষ্ণনগর থেকে ১০০ কিলোমিটার দূরে পলাশিপাড়ায় সুদীপ বিশ্বাসের বাড়িতে ছুটে গেলেন সোমনাথ।

সিআরপিএফ-এর ৯৮ নম্বর ব্যাটেলিয়নে একসময়ে একসঙ্গে পোস্টিং ছিলেন সোমনাথ আর সুদীপ। ২০১৭ সালের মে মাসে সুকমায় মাওবাদী আক্রমণের সময়েও এক সঙ্গে ছিলেন দু’জন। এ দিন শহিদ জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করেন সোমনাথ। সহকর্মীদের টুকরো হতে দেখার যন্ত্রণা। সুদীপের বাড়ির দালানে বসে যখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন সোমনাথ, প্রতিটা শব্দ থেকে ঝরে পড়ছিল আগুন। সিআরপিএফ-এর এই জওয়ান বলেন, “এ সব মুখে বলে বোঝানো যায় না। সরকার বলুক কী চায়। অন দ্য স্পট করে দেখিয়ে দেব।”

স্বাধীনতার পর নিরাপত্তাবাহিনীর উপর এত বড় জঙ্গি হামলার নজির নেই। পুলওয়ামার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর জানিয়ে দিয়েছিল পরের দিন সকালেই হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক। সেই বৈঠকের পরেই দিল্লি থেকে ঝাঁসির কর্মসূচিতে যোগ দিয়ে মোদী বলেন, “কবে, কখন, কী ভাবে প্রত্যাঘাত, সেটা সেনাবাহিনী ঠিক করুক। পারমিশন দিয়ে দিয়েছি।”

বলার অপেক্ষা রাখে না, পুলওয়ামার বদলা নিতে মরিয়া ভারত। পাকিস্তানকে মৌখিক ভাবে হুঁশিয়ারি দিয়ে শুধু থেমে থাকতে চাইছে না নর্থব্লক। পর্যবেক্ষকদের মতে, দ্রুততার সঙ্গে পাল্টা আঘাত হানতে চাইছে ভারত। আর সোমনাথও যেন সেটাই চাইছেন। আর দেরি নয়। জবাব হোক ময়দানে। বুঝিয়ে দেওয়ার সময় এসে গিয়েছে।


```