Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি দফতরে শহিদ বাবলুর মা, হাঁটলেন লকেটের মিছিলেও

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ান বাবলু সাঁতরার মা বনমালা সাঁতরাকে দলের রাজ্য দফতরে এনে তাঁর হাতে স্মারক তুলে দিল বিজেপি। শুক্রবার বিকেলে ৬ নম্বর মুরলীধর সেন লেনের বিজেপি রাজ্য দফতরে আসেন শহিদ জওয়ানের মা। তাঁর সঙ্গে

বিজেপি দফতরে শহিদ বাবলুর মা, হাঁটলেন লকেটের মিছিলেও

শেষ আপডেট: 8 March 2019 15:23

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ান বাবলু সাঁতরার মা বনমালা সাঁতরাকে দলের রাজ্য দফতরে এনে তাঁর হাতে স্মারক তুলে দিল বিজেপি। শুক্রবার বিকেলে ৬ নম্বর মুরলীধর সেন লেনের বিজেপি রাজ্য দফতরে আসেন শহিদ জওয়ানের মা। তাঁর সঙ্গেই শ্রদ্ধা জানানো হয় গত ১৫ জানুয়ারি কাশ্মীরে নিহত জওয়ান বিনয় প্রসাদের মা শকুন্তলা প্রসাদকেও। এ দিন তাঁদের হাতে স্মারক দিয়ে শ্রদ্ধা জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। শুধু দলীয় দফতরে আসাই নয়, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিজেপি’র মহিলা মোর্চার ডাকা মিছিলেও পা মেলান দুই জওয়ানের মা। মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি রাজ্য দফতর থেকে শ্যামবাজার পর্যন্ত বিরাট মিছিল হয় এ দিন। গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে হামলা করে ফিদায়েঁ জঙ্গিরা। আত্মঘাতী এই হামলায় শহিদ হন ৪০ জন জওয়ান। পরে আরও ৯ জনের মৃত্যু হয়। তার মধ্যেই ছিলেন বাউড়িয়ার চককাশীর বাসিন্দা বাবলু সাঁতরা এবং নদিয়ার তেহট্টের সুদীপ বিশ্বাস। পরের দিন সকালেই বাবলুদের বাড়িতে পৌঁছেছিলেন রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। পরে গিয়ে ক্ষতিপূরণ দিয়ে আসেন রাজ্যের মন্ত্রীরা। এ দিন বিজেপি রাজ্য দফতরে ডেকে নিহত জওয়ানদের পরিবারকে নিয়ে আসার আয়োজন দেখে অনেকেই বলছেন, মুখে সব দল রাজনীতি করবে না বললেও নিহত জওয়ানদের নিয়ে ভোটের মুখে আসলে পুরোদস্তুর রাজনীত টাগ অফ ওয়ার চলছে।

```