Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগে-পরে লকডাউন, শুক্রবার ভিড় উপচে পড়ল বালুরঘাটের বাজারে

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: দু’দিন লকডাউন। মাঝের একটা দিন বাজার খোলা। তাই শুক্রবার সকাল থেকে বালুরঘাট তো বটেই, দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন বাজারে উপচে পড়ল ভিড়। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রশ্নই নেই। ফলে কার্যত ব্যর্থ হল প্রশাসন

আগে-পরে লকডাউন, শুক্রবার ভিড় উপচে পড়ল বালুরঘাটের বাজারে

শেষ আপডেট: 24 July 2020 08:47

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: দু’দিন লকডাউন। মাঝের একটা দিন বাজার খোলা। তাই শুক্রবার সকাল থেকে বালুরঘাট তো বটেই, দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন বাজারে উপচে পড়ল ভিড়। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রশ্নই নেই। ফলে কার্যত ব্যর্থ হল প্রশাসনের উদ্দেশ্য। বৃহস্পতিবার ছিল রাজ্য সরকার ঘোষিত লকডাউন। পরের লকডাউন আবার শনিবার। তাই মাঝের দিন শুক্রবারে লোকে বাজার ও দোকান করতে ভিড় জমান বালুরঘাটের তহ বাজারে। এমনিতেই দক্ষিণ দিনাজপুর জেলার তিনটি পুর এলাকায় এখন আংশিক লকডাউন চলছে। বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী জেলায় ৬৪টি কন্টেনমেন্ট জোন রয়েছে। তা সত্ত্বেও এখনও অনেকেই যে সচেতন হননি তা বোঝা যায় বাজার খুললেই। অনেকে এখনও মাস্ক পরছেন না। সামাজিক দূরত্ব মানছেন না বাজার ও দোকানে। তার ফলেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ছে। বালুরঘাট পুর প্রশাসনের নির্দেশিকা মতো সাহেবকাছারি বাজার বন্ধ রয়েছে ঠিকই তবে এখানে প্রশাসনের সঙ্গে লুকোচুরি খেলছেন সবজি ব্যবসায়ীরা। করোনা সংক্রমণ রুখতে বালুরঘাট পুর প্রশাসন শহরের তিনটি বড় বাজার সপ্তাহে চার দিন করে বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে সাহেবকাছারি বাজার মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি মেনে শুক্রবার সাহেবকাছারি বাজার বন্ধ রাখা হলেও পাঁচশো মিটার দূরে দিপালীনগর এলাকায় রাস্তার ধারেই বসেছে বাজার। একদিকে প্রশাসনের নিয়ম মেনে বাজার বন্ধ করলেও অন্য দিকে খোলা রয়েছে নতুন বাজারটি। স্থানীয় প্রশাসনের নির্দেশিকা বা আইন ভঙ্গ না করেই এই ‘লুকোচুরি খেলা’ চললেও তা নিয়ে ভ্রুক্ষেপ দেখা যাচ্ছে না প্রশাসনের। এই বাজারেও মানা হচ্ছে না সোশ্যাল ডিসট্যান্স। ফলে আশঙ্কা থেকে যাচ্ছে গোষ্ঠী সংক্রমণের। জেলায় তিনটি পুর এলাকাতে বোলা বারোটার পরে কোনও দোকান খোলা থাকলে আটক করা হচ্ছে দোকানিকে। পরে ছেড়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবারও অনেকটা এই দৃশ্যই দেখা যায় বালুরঘাটে। সকালের দিকে বেশকিছু লোকজন ছিল। পুলিশ নামার পরে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। তবে শুক্রবার সকাল থেকেই ভিড় দেখা যায় বাজারগুলিতে। দক্ষিণ দিনাজপুরে নতুন করে ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৬৯। মৃত্যু হয়েছে পাঁচ জনের। ১৭ জন সুস্থ হয়ে ওঠায় এপর্যন্ত জেলায় ৪৫৪ জন করোনামুক্ত হলেন। বর্তমানে করোনা পজিটিভের সংখ্যা ৪১০।

```