Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাড়ুইয়ে তৃণমূল নেতাদের হুমকি দিয়ে মাওবাদী পোস্টার, উত্তেজনা এলাকায়

দ্য ওয়াল ব্যুরো, বীরভূমঃ পাঁচদিনের মধ্যে দু’বার। ফের একবার তৃণমূল নেতাদের হুমকি দেওয়া মাওবাদী পোস্টার উদ্ধার হল বীরভূম জেলার পাড়ুইয়ে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাড়ুই থানা এলাকার বাতিকার পঞ

পাড়ুইয়ে তৃণমূল নেতাদের হুমকি দিয়ে মাওবাদী পোস্টার, উত্তেজনা এলাকায়

শেষ আপডেট: 27 September 2020 09:31

দ্য ওয়াল ব্যুরো, বীরভূমঃ পাঁচদিনের মধ্যে দু’বার। ফের একবার তৃণমূল নেতাদের হুমকি দেওয়া মাওবাদী পোস্টার উদ্ধার হল বীরভূম জেলার পাড়ুইয়ে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাড়ুই থানা এলাকার বাতিকার পঞ্চায়েতের চাতরা গ্রামে। সূত্রের খবর, গত ২৩ সেপ্টেম্বর এখানকার একটি দেওয়ালে তৃণমূল নেতাদের নাম লেখা মাওবাদী পোস্টার দেখা যায়। সেখানে এলাকার বেশ কিছু তৃণমূল নেতার নাম লিখে তাঁদের হুমকি দেওয়া হয়েছিল। তখনও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে পোস্টারটি বাজেয়াপ্ত করে নিয়ে যায়। অনেক মনে করেছিলেন, রাজনৈতিক কোন্দলের কারণেই হয়তো কেউ মাওবাদীদের নাম করে ভয় দেখিয়েছে। কিন্তু রবিবার সকালে ফের ওই এলাকায় মাওবাদী পোস্টার উদ্ধার হয়। একই কায়দায় তাতে তৃণমূল নেতাদের নাম লেখা ছিল। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে পোস্টারটি নিয়ে গেছে। তবে দ্বিতীয় বার এই ঘটনা ঘটায় চিন্তিত পুলিশ মহল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করা হয়েছে তাঁরা কাউকে ওই পোস্টার লাগাতে দেখেছেন কিনা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গত শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের উখলা গ্রাম লাগোয়া জঙ্গলে মাটি কাটার যন্ত্র দিয়ে (জেসিবি) মাটি খুঁড়ে উদ্ধার হয় প্রায় ৩০ টি বন্দুক, টিফিন কৌটো ও ইলেকট্রিকের তার। বন্দুকগুলি কম্বলে মুড়ে পলিথিনের বস্তায় মাটির নিচে চাপা ছিল। গভীর জঙ্গলে এত বিপুল পরিমাণ অস্ত্র কারা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। একসঙ্গে এত বন্দুক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। তবে এই আগ্নেয়াস্ত্রগুলি বহুদিন আগে মাটির নীচে লুকিয়ে রাখা হয়েছিল বলে অনুমান। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি গোয়ালতোড় থেকে গ্রেফতার করা হয় অতীতের একজন মাওবাদী নেতাকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ মেলে। এর আগে ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের সকালে বেলপাহাড়ি ব্লকের ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতের ভুলাভেদা থেকে বাঁশপাহাড়ি যাওয়া পথে ঝাড়গ্রাম পুরুলিয়া পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর বাঁকশোল, শালতল নামে দু’টি গ্রামে কালা দিবস পালনের আর্জি জানিয়ে মাওবাদীদের নাম নামাঙ্কিত পোস্টার পড়ে। খবর পেয়ে পোস্টারগুলি নিয়ে যায় বেলপাহাড়ি থানার পুলিশ। তার পর সেপ্টেম্বর মাসেও বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ি যাওয়ার পথে হরদা গ্রামের মোড়ে ঠিকাদারের বিরুদ্ধে লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান স্থানীয় মানুষ। রাস্তার সাইনবোর্ড এবং রাস্তার কাজে ব্যবহার হওয়া গাড়িগুলির উপর এই পোস্টারগুলি সাঁটানো ছিল। সম্প্রতি জঙ্গলমহলে মাওবাদীদের আনাগোনা বাড়ছে বলে খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। তারই প্রেক্ষিতে নজরদারি জোরদার করা হয়েছে ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুর-বাঁকুড়া-পুরুলিয়ার জঙ্গলমহলে। অগস্ট মাসে দাবি মতো টাকা না দেওয়ায় বেলপাহাড়ির এক বাসিন্দাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। মাওবাদীদের আনাগোণা এবার বীরভূমেও হয়েছে কিনা সেটাই খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দারা।

```