Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

বর্ধমানে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটল রাজ্যে। এবার সংঘর্ষ হয়েছে বর্ধমান পৌরসভা এলাকায়। এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলে খবর। দুই দলই একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। এই ঘটনায় উত্তেজ

বর্ধমানে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী

শেষ আপডেট: 27 December 2020 08:30

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটল রাজ্যে। এবার সংঘর্ষ হয়েছে বর্ধমান পৌরসভা এলাকায়। এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলে খবর। দুই দলই একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দু’পক্ষের তরফেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমান পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায়। বিজেপির অভিযোগ, বটতলা এলাকায় তাদের দলীয় পতাকা খুলে ফেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই ঘটনার প্রতিবাদ করে তাদের কিছু কর্মী। তাতে সেই কর্মীদের উপর চড়াও হয়ে তৃণমূল কর্মীরা। মারধর করা হয় তাদের। এই ঘটনায় তাদের দু’জন কর্মী গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ। পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে শাসক দল। তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে নেশাগ্রস্ত অবস্থায় তাদের কার্যালয়ে হামলা চালায় বিজেপি কর্মীরা। ভাঙচুর করা হয় পার্টি অফিস। বিজেপির মারে তাদের বেশ কিছু কর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অনন্ত মণ্ডল বলেন, “ক্যানাল পাড়ে বিজেপি কর্মীদের মদ খাওয়ার ডেরা রয়েছে। ওখানে মদ খেয়ে পার্টি অফিসে হামলা চালায় ওরা। পার্টি অফিস ভাঙচুর করে ওরা পালায়। সামনা সামনি লড়াই করার ক্ষমতা নেই বলেই রাতের অন্ধকারে এই কাজ করেছে ওরা।” একই দাবি করেছেন তৃণমূলের জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার। তিনি বলেন, পুলিশে অভিযোগ করা হয়েছে। পুলিশ যদি কোনও ব্যবস্থা না নেয়, তাহলে তাঁরাও পাল্টা আঘাত করবেন বলে জানিয়েছেন তিনি। বিজেপির যুব মোর্চার সভাপতি শুভম নিয়োগীর হুঁশিয়ারি, “পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করুক। তৃণমূলের কর্মী সমর্থকদের আমরা দেখে নেব।” পুলিশ শাসক দলের নেতাদের কথায় চলছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক খোকন দাস বলেছেন, “এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তাই আমরা কিছু করছি না। তবে পুলিশ প্রশাসন সঠিক ভূমিকা পালন না করলে আমরা দেখিয়ে দেব। আমরা চুপ করে বসে থাকব না।”

```