Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

চিনা-সহ সমস্ত মাঞ্জা নিষিদ্ধ রাজ্যে, নির্দেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: সিনথেটিক ও এমনি ঘুড়ির সুতোয় চিনা-সহ সমস্ত মাঞ্জা নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার শুনানির শেষে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এর আগে গত ২৫ মার্চ রাজ্যের পরিবেশ

চিনা-সহ সমস্ত মাঞ্জা নিষিদ্ধ রাজ্যে, নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 30 June 2020 09:45

দ্য ওয়াল ব্যুরো: সিনথেটিক ও এমনি ঘুড়ির সুতোয় চিনা-সহ সমস্ত মাঞ্জা নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার শুনানির শেষে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এর আগে গত ২৫ মার্চ রাজ্যের পরিবেশ দফতর একটি বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যে সমস্ত ধরনের মাঞ্জায় নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু পরিবেশ দফতরের সেই নির্দেশ বাস্তবায়িত হয়নি। এদিন হাইকোর্ট স্পষ্ট করে বলেছে, এই নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাঞ্জা সুতোর জন্য মারণ ফাঁদ তৈরি হয়েছিল মা ফ্লাইওভারে। ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে বেশ কয়েকজন বাইক আরোহী মাঞ্জা সুতো গলায় পেঁচিয়ে গুরুতর আহত হন। একজনের মৃত্যুও হয়। গত বছর ডিসেম্বর মাসে পরিবারকে নিয়ে ইকো পার্কে যাচ্ছিলেন আইনজীবী জয়ন্ত সামন্ত। তিনিও গুরুতর আহত হন। মাঞ্জা সুতোর ধারে কেটে যায় তাঁর থুতনি। তিনিই হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। পার্কসার্কাস, তপসিয়া অঞ্চলের বহুতলের ছাদ থেকে ঘুড়ি ওড়ানোর কারণে মা ফ্লাইওভারে একের পর এক দুর্গজপ্টনা ঘটতে থাকে। গলায় ধারালো সুতো পেঁচিয়ে জখম হন বাইকআরোহীরা। গত বছর লোকসভা ভোটেওর সময়ে মোটর সাইকেলে সুতো জড়িয়ে পড়ে গুরুতর জখম হয়েছিলেন শিশুপুত্র-সহ এক ব্যক্তি। ওই ঘটনার পর পার্কসার্কাস অঞ্চলে মাঞ্জা ব্যবহার বন্ধ রাখতে মাইক প্রচারও করা হয়েছিল পুলিশের তরফে। অভিযোগ, তার পরেও পরিস্থিতির কোনও বদল হয়নি। শুধু মা ফ্লাইওভার নয়। রাজ্যের একাধিক জায়গায় মাঞ্জা সুতোয় জখম হওয়ার ঘটনা ঘটতে থাকে। হাওড়া সালকিয়ার কাছে বামুনগাছি ব্রিজেও এই ঘটনা ঘটেছিল বছর দেড়েক আগে। তবে হাইকোর্ট এদিন একাধিকবার রাজ্যের উদ্দেশে বলেছে, এটা নির্দেশ দেওয়ার জন্য নির্দেশ নয়। এখানে নাগরিকদের নিরাপত্তার বিষয় রয়েছে। তা বাস্তবায়িত করতে হবে প্রশাসনকেই। এক্ষেত্রে কোনও ঢিলেমি চলবে না।

```