Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হাওড়ার উদয়নারায়ণপুরে তরুণীর মাথা কেটে খুন, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই খুনের ছক, অভিযুক্ত পলাতক

দ্য ওয়াল ব্যুরো: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বুধবার সকালে উদয়নারায়ণপুর থানার গড়ভবানীপুরের পাঁতিয়াগোড়ি গ্রামে ধারালো অস্ত্র দিয়ে মাথা কেটে এক কিশোরীকে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মৃতার নাম তৃষা বাগ (১৭)। তিনি গড়ভবান

হাওড়ার উদয়নারায়ণপুরে তরুণীর মাথা কেটে খুন, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই খুনের ছক, অভিযুক্ত পলাতক

শেষ আপডেট: 27 May 2020 13:02

দ্য ওয়াল ব্যুরো: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বুধবার সকালে উদয়নারায়ণপুর থানার গড়ভবানীপুরের পাঁতিয়াগোড়ি গ্রামে ধারালো অস্ত্র দিয়ে মাথা কেটে এক কিশোরীকে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মৃতার নাম তৃষা বাগ (১৭)। তিনি গড়ভবানীপুর রামপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে পড়তেন। অভিযুক্ত যুবকের নাম আনন্দ বাগ ওরফে অজিত। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। উদয়নারায়ণপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আনন্দ সর্ম্পকে তৃষার কাকা। তাঁরা একই গ্রামের বাসিন্দা। বছর খানেকের মধ্যে তৃষাকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেয় আনন্দ যদিও তৃষা তাতে সাড়া দেননি। তাই আনন্দ তাঁকে নানা ভাবে উত্ত্যক্ত করতে শুরু করে। বিষয়টি তৃষা তাঁর বাবাকে জানালে তিনি আনন্দকে ডেকে মেয়েকে বিরক্ত না করার কথা বলেন। অভিযোগ তিনি আনন্দকে সতর্ক করে দেন। সূত্রের খবর, এনিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ বাধে যদিও এরপরেও আনন্দ তৃষাকে উত্ত্যক্ত করা বন্ধ করেনি। মাস ছয়েক আগে গ্রামে সালিশি সভা বসিয়ে আনন্দকে সাবধান করা হয়। তখন আনন্দ সকলের সামনে নিজের ভুলের স্বীকার করে ক্ষমা চেয়ে নেয়। তৃষাকে সে আর বিরক্ত না করবে না বলে অঙ্গীকার করে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ তৃষা স্থানীয় ঘোষপাড়ায় প্রাইভেট টিউশানি শেষে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। তখন ফাঁকা জায়গায় তৃষার পথ আটকে দাঁড়ায় আনন্দ। এরপরে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আচমকা আনন্দ একটি ধারালো কাটারি দিয়ে তৃষার গলায় কোপ মেরে শরীর থেকে মাথা আলাদা করে দেয়। তারপরে বাইকে চেপে গ্রাম ছেড়ে পালায়। তৃষাকে খুনের কথা জানাজানি হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁরা অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উদয়নারায়ণপুর থানার পুলিশ গ্রামে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। গ্রামবাসীরা মনে করছেন, সালিশি সভায় আনন্দ ক্ষমা চাইলেও ভিতরে ভিতরে তৃষাকে খুন করার পরিকল্পনা করেছিল। এদিন একা পাওয়ায় সে তৃষাকে খুন করে পালিয়েছে। পুলিশ জানিয়েছে একটি খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

```