Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাড়োয়ায় বিমার ২০ লক্ষ টাকা আনতে গিয়ে নিখোঁজ গ্রাহক, খুনের হুমকি, অপহরণের অভিযোগ থানায়

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিমার টাকা পাইয়ে দেওয়ার নাম করে দশ লক্ষ টাকার বেশি প্রতারণা ও অপহরণের অভিযোগ উঠল বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকে। গত ১৫ জুলাই থেকে ওই ব্যক্তি নিখোঁজ। মাঝে একবার তাঁর মেয়েকে ফোন করেছেন। থানায় অপহরণের অভিযোগ

হাড়োয়ায় বিমার ২০ লক্ষ টাকা আনতে গিয়ে নিখোঁজ গ্রাহক, খুনের হুমকি, অপহরণের অভিযোগ থানায়

শেষ আপডেট: 17 July 2020 07:38

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিমার টাকা পাইয়ে দেওয়ার নাম করে দশ লক্ষ টাকার বেশি প্রতারণা ও অপহরণের অভিযোগ উঠল বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকে। গত ১৫ জুলাই থেকে ওই ব্যক্তি নিখোঁজ। মাঝে একবার তাঁর মেয়েকে ফোন করেছেন। থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। তিনটি নাম উঠে এলেও তাদের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। হাড়োয়া ব্লকের সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলের বাগানআটি গ্রামের বাসিন্দা হাসেম মোল্লার বয়স বাহান্ন বছর। তাঁর স্ত্রী বছর পঁয়তাল্লিশের মনোয়ারা বিবি বছর দুয়েক আগে আগুনে পুড়ে মারা যান। তাঁর জীবন বিমার একটি পলিসি ছিল যার মূল্য কুড়ি লক্ষ টাকা। পরিবার সূত্রে জানা গেছে, তিনি সেই টাকা পেতে যোগাযোগ করেন নিউটাউনের একটি সংস্থার সঙ্গে। সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় অমিত বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ ঘোষ ও নেহা সেনের সঙ্গে। অভিযোগ, বিমার ওই কুড়ি লক্ষ টাকা পাইয়ে দেবেন বলে তাঁর কাছ থেকে ধাপে ধাপে দশ লক্ষ টাকার বেশি হাতিয়ে নেন তাঁরা। বিমার টাকা ম্যাচিওর করেছ বলে টেলিফোন করে ১৫ জুলাই জুলাই বুধবার হাসেম মোল্লাকে ডাকা হয় এবং বলা হয় তাঁর প্রাপ্য টাকা তিনি যেন জীবন বিমা সংস্থার থেকে নিয়ে যান। সেখানে গিয়েই ঘটে বিপত্তি। অভিযোগ, ওই ব্যক্তিকে আটকে রাখা হয়েছে এবং তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। একথা তাঁর মেয়ে জেসমিনা জানিয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, হাসেম মোল্লার নিজের ব্যবসা আছে। তা ছাড়া তাঁদের চাষের জমিও রয়েছে। নিখোঁজ হওয়ার পরে হাসেম মোল্লা তাঁর মেয়েকে ফোন করে বাড়ি থেকে বের হতে নিষেধ করেন। ফোন করে তিনিই ঘটনার কথা জানান মেয়েকে। হাসেম মোল্লার বাড়িতে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁর মেয়ে জেসমিনার বয়স আঠেরো বছর এবং ছেলে রেজানুর রহমানের বয়স ১৩ বছর। তারা দু’জনেই এই ঘটনায় আতঙ্কে রয়েছেন। হাড়োয়া থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছে হাসেম মোল্লার পরিবার। অপহরণের অভিযোগ পেয়ে তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি এর পিছনে কোনও বড়সড় প্রতারণা চক্র কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে ওই তিন ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তাদের ধরে রহস্যের কিনারা করতে চাইছে।

```