Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলিনিপাড়া-টিকিয়াপাড়া দেখেছেন তো, ইদে ঘরে থাকুন, বিজেপি ওত পেতে আছে ভিডিও করবে: মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: কাল বাদে পরশু সোমবার খুশির ইদ। কিন্তু লকডাউনে এবার ঘরে বসেই ইদের প্রার্থনা সারার জন্য সংখ্যালঘুদের উদ্দেশে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার উমফান বিপর্যস্ত কাকদ্বীপ থেকে ফিরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন

তেলিনিপাড়া-টিকিয়াপাড়া দেখেছেন তো, ইদে ঘরে থাকুন, বিজেপি ওত পেতে আছে ভিডিও করবে: মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 23 May 2020 14:41

দ্য ওয়াল ব্যুরো: কাল বাদে পরশু সোমবার খুশির ইদ। কিন্তু লকডাউনে এবার ঘরে বসেই ইদের প্রার্থনা সারার জন্য সংখ্যালঘুদের উদ্দেশে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার উমফান বিপর্যস্ত কাকদ্বীপ থেকে ফিরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘুদের উদ্দেশে হাতজোড় করে মুখ্যমন্ত্রী বলেন, "আমায় যদি ভালবাসেন, ভরসা করেন, দয়া করে এবার ইদে বাড়িতে থাকুন। ঘরে বসে প্রার্থনা করুন।" শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের সতর্ক করে দিয়ে বলেন, "তেলিনিপাড়া, টিকিয়াপাড়া দেখেছেন তো! বিজেপি ওত পেতে বসে আছে ভিডিও করবে বলে। কখন একটা শকুনি মরবে তারপর সেই শকুনির মাংস খাবে!" এ ব্যাপারে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "তার মানে ইদের জমায়েত রুখতে মুখ্যমন্ত্রীকে বিজেপির জুজু দেখাতে হচ্ছে। এটা বলে উনি নিজেই প্রমাণ করে দিলেন , ওঁর প্রশাসন এক শ্রেণির উশৃঙ্খল মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বিজেপির ভয় দেখিয়েই তা করতে হবে।" মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, "আমি প্রতিবার ইফতারে যাই। আমার খারাপ লাগছে না? আমি রেড রোডের নামাজে যাই। এবছর রেড রোডের নামাজ হবে না। আমারও তো খারাপ লাগছে।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "সারা দেশজুড়ে ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটা শুধু বাংলার ব্যাপার নয়। আমার ইচ্ছে থাকলেও উপায় নেই। এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত।" এর আগে মুখ্যমন্ত্রীর কাছে বাংলার ইমামদের সংগঠন চিঠি দিয়েছিল। সেই চিঠিতে বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন স্পষ্ট বলে, ইদের কথা মাথায় রেখে রাজ্য সরকার যেন লকডাউন শিথিল না করে। উৎসব পরে হবে। আগে মানুষের জীবন। সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, "আমার সংখ্যালঘু ভাইবোনেরা কথা শুনেছেন। তাঁরা ঘরে থেকে রমজান পালন করেছেন। ইমামরাও আবেদন করেছেন। দয়া করে বছরটা ঘরে থাকুন।" তিনি প্রতিবার চৈত্র সংক্রান্তির দিন কালীবাড়ি যান। এবার লকডাউনের কারণে পারেননি। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা এদিন বলেন, "অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, পয়লা বৈশাখ সবই এবার লকডাউনে পড়েছিল। মানুষের জন্য এবার আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে।" কেউ কেউ নানান রকম ভিডিও ছড়িয়ে উস্কানি দিতে পারে বলেও সতর্ক করেন মমতা। তাঁর কথায়, "সব মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে নন। কেউ কেউ এদিক ওদিক বিক্রি হয়ে যান। আমার ধর্মেও কেউ কেউ বিক্রি হয়ে যায়!"

```