Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

লম্বা লম্বা বেগুনি, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, সরস্বতী পুজোর গল্প শোনালেন দিদি

দ্য ওয়াল ব্যুরো: ইদানীং সুযোগ পেলেই নিজের ছোট বেলার গল্প শোনান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও নিজের তো কখনও ভাইপো তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বিকেলে যখন উত্তর কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহ রোড শো করছেন,

লম্বা লম্বা বেগুনি, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, সরস্বতী পুজোর গল্প শোনালেন দিদি

শেষ আপডেট: 14 May 2019 14:01

দ্য ওয়াল ব্যুরো: ইদানীং সুযোগ পেলেই নিজের ছোট বেলার গল্প শোনান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও নিজের তো কখনও ভাইপো তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বিকেলে যখন উত্তর কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহ রোড শো করছেন, তখন যাদবপুরে অন্য মেজাজে মমতা। কখনও নরম, কখনও গরম। সরস্বতী পুজো, দুর্গাপুজো নিয়ে বিজেপি-র করা আক্রমণের জবাব দিতে গিয়ে চড়া ভাষায় তোপ দাগার পাশাপাশি শোনালেন নিজের ছোটবেলার সরস্বতী পুজোর গল্পও। এ দিন মমতা বলেন, “এখানে এসে বলছে সরস্বতী পুজো করতে দেয় না। ছোট থেকে ওই দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম। কবে আসবে সরস্বতী পুজো। শাড়ি পড়ে স্কুলে গিয়ে লম্বা লম্বা বেগুনি,  খিচুড়ি আর বাঁধাকপির তরকারি খাব!” শুধু স্কুল নয়। কলেজ জীবনেও সরস্বতী পুজোতে আগ্রহ ছিল দিদির। এ দিন যাদবপুরে মিমি চক্রবর্তীর সমর্থনে জনসভায় মমতা বলেন, “কলেজেও আমি সরস্বতী পুজো করতাম। ফল কাটতাম, আলপনা দিতাম। আর এখানে এসে কিছু মাতব্বর সরস্বতী পুজো শেখাচ্ছে!” নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, বাংলায় প্রায় সব জনসভা থেকে অভিযোগ করছেন, দুর্গাপুজো আর সরস্বতী পুজো করতে দিদির সরকার বাধা দিচ্ছে। এ দিন তৃণমূল নেত্রী বলেন, “দুর্গা মাকে কেমন দেখতে ওরা জানে? শুধু বড় বড় কথা! কালী ঠাকুরের ছবি দিয়ে টুইট করে বলছে দুর্গাঠাকুর।” প্রসঙ্গত, গতবার দুর্গা অষ্টমীর দিন দক্ষিণেশ্বরের কালী ঠাকুরের ছবি দিয়ে নরেন্দ্র মোদী দুর্গাপুজোর অষ্টমীর শুভেচ্ছা জানিয়েছিলেন। সেটাকেই এ দিন কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই একটি জনসভা থেকে বলেছিলেন, দু’বছর বয়সে অভিষেক ঠিক করে নিয়েছিল ও রাজনীতি করবে। মমতা বলেছিলেন, “যখন সিপিএম আমায় মাথায় মেরেছিল, তখন ওর দু’বছর বয়স। ও একাই বাড়িতে মিছিল করত। বলত আমার পিসিকে মারলে কেন জ্যোতিবাবু জবাব দাও।” গতকালই বক্তৃতার মাঝে গল্প করতে করতে বলেছিলেন, “আমি অভিষেককে বলেছিলাম, ডায়মন্ড হারবার ছেড়ে দে। তোকে রাজ্যসভায় পাঠিয়ে দেব। কিন্তু ও রাজি হয়নি। ডায়মন্ড হারবারকে এতটাই ভালবাসে।” এ দিন ফের স্কুল ও কলেজ জীবনের সরস্বতী পুজোর গল্প শোনালেন মুখ্যমন্ত্রী।

```