Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

হিংসুটেদের কাজ নেই, সারাদিন কুটুস কুটুস করে: রেশন ডিলারদের সভায় মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় দুপুরে ডুমুরজলার মাঠ থেকে সোজা বাংলায় রেশন দুর্নীতি নিয়ে দিদির বিরুদ্ধে তোপ দেগেছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। বলেছিলেন, “দিদি আপনি কী করলেন? মহামারির সময়ে প্রধানমন্ত্রী দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্

হিংসুটেদের কাজ নেই, সারাদিন কুটুস কুটুস করে: রেশন ডিলারদের সভায় মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 1 February 2021 07:42

দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় দুপুরে ডুমুরজলার মাঠ থেকে সোজা বাংলায় রেশন দুর্নীতি নিয়ে দিদির বিরুদ্ধে তোপ দেগেছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। বলেছিলেন, “দিদি আপনি কী করলেন? মহামারির সময়ে প্রধানমন্ত্রী দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে পাঁচ কিলো করে চাল আর এক কিলো করে ডাল দিলেন। আর আপনি এখানে লকডাউনে চাল লুঠ করলেন !” সোমবার নেতাজি ইনডোরের সভায় স্মৃতির নাম করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঘুরিয়ে যেন জবাবই দিতে চাইলেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কোভিডের সময় আমি নিজে গিয়ে দেখেছিলাম রেশন দোকান ঠিকমতো চলছে। একটা দুটো রেশন দোকানে গণ্ডগোল হয়েছে। আর টিভি সংবাদমাধ্যম এমন করল যেন লক্ষ লক্ষ রেশন দোকানে গণ্ডগোল হয়েছে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “অনেকে তো পরিকল্পনা করে রটিয়ে দেয় মিথ্যে কথা। রেশন দোকানে গিয়ে হামলাও করেছে। আমি প্রতিদিন রিপোর্ট পাই। আমি দেখি। হিংসুটে লোকেরা… কাজ নেই, কর্ম নেই, সারাক্ষণ কুটুস কুটুস করে। কৈকেয়ী আর মন্থরার মতো কুটুস কুটুস করে।” প্রসঙ্গত, কোভিডের সময় রেশন দুর্নীতি নিয়ে তৃণমূলের স্থানীয় স্তরের নেতাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছিল। পরিস্থিতি এমন যায় যে রাজ্যপাল জগদীপ ধনকড় পর্যন্ত মন্তব্য করেন, “রেশন নিয়ে যে দুর্নীতি চলছে তা যদি এখনই বন্ধ না করা যায় তাহলে অতীতের সমস্ত দুর্নীতিকে ছাপিয়ে যাবে।” পরে দেখা যায় তৎকালীন খাদ্য সচিবকে সরিয়ে দিয়েছে নবান্ন। গতকাল তা নিয়েও আক্রমণ শানান কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। স্মৃতি ইরানি বলেন, “পঞ্চায়েতে আপনার দলের নেতারা দুর্নীতি করল, চাল লুঠ করল আর আপনি অফিসারদের সরিয়ে দিলেন। দলের নেতাদের শাস্তি দিলেন না। কেন দিদি কেন?” মুখ্যমন্ত্রী এদিনও এফসিআই-এর বিরুদ্ধে পচা চাল দেওয়ার অভিযোগ তোলেন। তাঁর কথায়, “ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পচা চাল। ওরা লক্ষ লক্ষ টন চাল কেনে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে। আর বাংলা থেকে কিছুই কেনে না। মাত্র ৬৯ হাজার টন। নাথিং।”

```