Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বিদ্যাসাগরের মূর্তি বানাবে! তোর টাকা থোড়াই নেব, আয়! মোদীকে তোপ মমতার

দ্য ওয়াল ব্যুরো: বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বাংলার রাজনীতি ফুটছে। তৃণমূলের দাবি, ঈশ্বরচন্দ্রের মূর্তি ভেঙেছে গেরুয়া গুণ্ডারা। পাল্টা বিজেপি-র দাবি, তৃণমূলই সব করেছে। বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিদ্যাসাগরের মূর্তি বানাবে! তোর টাকা থোড়াই নেব, আয়! মোদীকে তোপ মমতার

শেষ আপডেট: 16 May 2019 09:48

দ্য ওয়াল ব্যুরো: বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বাংলার রাজনীতি ফুটছে। তৃণমূলের দাবি, ঈশ্বরচন্দ্রের মূর্তি ভেঙেছে গেরুয়া গুণ্ডারা। পাল্টা বিজেপি-র দাবি, তৃণমূলই সব করেছে। বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ওই জায়গাতেই পঞ্চ ধাতুর বিরাট বিদ্যাসাগরের মূর্তি বানাবেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের জনসভা থেকে পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন চৌধুরীমোহন জাটুয়ার সমর্থনে জনসভা থেকে বিজেপি-র বিরুদ্ধে কার্যত রণংদেহি মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। বিদ্যাসাগর ইস্যুতে মমতা বলেন, “মূর্তি ভেঙেছে ওরা। তারপর উত্তরপ্রদেশে মিটিং করে বলছে মূর্তি বানিয়ে দেবে। তোর টাকা থোড়াই নেব। আয়! বাংলা ভিখিরি নয়। বাংলারটা বাংলা বুঝে নেবে।” তৃণমূল নেত্রী বলেন “ওরা পারবে ২০০ বছরের হেরিটেজ ফিরিয়ে দিতে? সব বিজেপি-র গুণ্ডারা করেছে। এই মিথ্যেবাদী প্রধানমন্ত্রীর লক্ষবার কান ধরে ওঠবস করা উচিত।” এরপরই মমতা বলেন, “ওর যদি এত মূর্তি বানানোর শখ, তাহলে আমাদের বলুক। বিদ্যাসাগরের মূর্তি ওকে বানাতে হবেন। বিদ্যাসাগর ওর মূর্তি বানিয়ে দেবে। বাংলার মানুষ ওর স্ট্যাচু বানিয়ে দেবে। অনেকেরই তো জীবদ্দশায় স্ট্যাচু হয়!” মঙ্গলবার বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো ঘিরে বিকেল থেকে রাত পর্যন্ত ধুন্ধুমার চলেছে কলেজ স্ট্রিট থেকে বিধান সরণি পর্যন্ত। প্রথমে কলকাতা বিশ্ববিদযালয়। তারপর বিদ্যাসাগর কলেজ। সেই ঘটনা নিয়েই অভিযোগ এবং পাল্টা অভিযোগ শুরু হয়। রাতেই বিদ্যাসাগর কলেজে যান মমতা। বুধবার সকালে অমিত শাহ ছবি দেখিয়ে দাবি করেন, যা করেছে সব তৃণমূল। পাল্টা আক্রমণ শানাতে এ দিন বাছাবাছা বিশেষণে মোদী এবং অমিত শাহকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এ দিনের বক্তৃতা শুনে এক বিজেপি নেতা বলেন, “দেশের প্রধানমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রী তুই তোকারি করেন, এ সব জানলে বিদ্যাসাগরও লজ্জা পেতেন।” https://www.youtube.com/watch?v=ihEgfW257ds&feature=youtu.be

```