Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর, অর্থের সংস্থান নিয়ে প্রশ্ন

দ্য ওয়াল ব্যুরো: শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, আগামী ১৬ জানুয়ারি থেকে দেশে কোভিড টিকাকরণ শুরু হবে। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে ঘোষণা করলেন, রাজ্যের সমস্ত মানুষকে বিনা

বাংলায় সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর, অর্থের সংস্থান নিয়ে প্রশ্ন

শেষ আপডেট: 10 January 2021 04:40

দ্য ওয়াল ব্যুরো: শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, আগামী ১৬ জানুয়ারি থেকে দেশে কোভিড টিকাকরণ শুরু হবে। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে ঘোষণা করলেন, রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই অর্থের সংস্থান নিয়ে উঠেছে প্রশ্ন। রবিবার একটি চিঠিতে মুখ্যমন্ত্রী কোভিড মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ার জন্য ও মানুষের পাশে থাকার জন্য রাজ্যের সব পুলিশ কর্মী, হোম গার্ড, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, সংশোধনাগার কর্মীদের ধন্যবাদ জানান। তাঁদের সবার কাছে কোভিড ভ্যাকসিন অগ্রাধিকারের ভিত্তিতে পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তবে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত এই কর্মীদের নয়, রাজ্যের সব মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা দেশেই অগ্রাধিকারের ভিত্তিতে ধাপে ধাপে টিকাকরণ হবে। সেই একই ভাবে এই রাজ্যেও টিকাকরণ হবে বলেই বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর এই চিঠিতে।

আরও পড়ুন: 'কেন্দ্র দিচ্ছে ভ্যাকসিন, মমতা ক্রেডিট নিচ্ছেন'

ইতিমধ্যেই একাধিক জেলায় পুলিশ ও স্বাস্থ্যকর্তাদের কাছে পৌঁছে গিয়েছে এই চিঠি। থানা ও স্বাস্থ্য কার্যালয় থেকে তা বিলিও হচ্ছে। নবান্ন সূত্রে খবর, অনেক দিন আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর লেটারহেডে এই চিঠি লেখা হয়েছে। কিন্তু এই ঘোষণার পরে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, রাজ্যের সব মানুষকে টিকা দিতে গেলে যে খরচ, তার সংস্থান রয়েছে তো। কারণ, পশ্চিমবঙ্গে অন্তত ১০ কোটি মানুষ থাকেন। তাঁদের প্রত্যেককে টিকা দিতে গেলে অন্তত পাঁচ হাজার কোটি টাকা খরচ হবে। এমনিতেই মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন, রাজ্যের কোষাগারে টাকা কম। তার মধ্যেই কোনও রকমে কোভিড, উমফানের মতো বিপর্যয় সামলাচ্ছে সরকার। টাকা না দেওয়ার জন্য বারবার কেন্দ্রের দিকে আঙুল তুলেছে তারা। তাহলে এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আসবে, উঠছে প্রশ্ন। সামনে নির্বাচন থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হল নাতো, সেই প্রশ্নও তুলছেন পর্যবেক্ষকদের কেউ কেউ। তবে এর মধ্যেই প্রশাসনের একটা অংশের ব্যাখ্যা, বেশ কিছুদিন ধরে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভিডের টিকা দেওয়া হবে ধাপে ধাপে। অর্থাৎ একসঙ্গে সবাইকে টিকা দিতে হবে না। রাজ্যের সবাইকে ধাপে ধাপে টিকা দিতে অনেক সময় লাগবে। অর্থাৎ ধীরে ধীরে অর্থের সংস্থান করা যাবে। আবার অনেকেই হয়তো এই লাইন দিয়ে টিকা নিতে না চেয়ে নিজেরাই খরচ করে টিকা নিয়ে নেবেন। সেগুলিও বাদ যাবে সরকারের তালিকা থেকে। এখন দেখার রাজ্যে টিকাকরণ শুরু হওয়ার পরে ছবিটা কীরকম দাঁড়ায়।

```