Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমি কি এখানে গান গাইতে এসেছি নাকি!' মাইক বিভ্রাটে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: পুজো সমন্বয় বৈঠকে বৃহস্পতিবার মাইক বিভ্রাটে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাউন্ড সমস্যা নিয়ে তিনি এতটাই রেগে যান যে একবার বলেন, "আমি এখানে গাইতে এসেছি নাকি!" এদিন প্রশাসন ও পুজো কমিটিগলিকে নিয়ে

'আমি কি এখানে গান গাইতে এসেছি নাকি!' মাইক বিভ্রাটে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 24 September 2020 16:20

দ্য ওয়াল ব্যুরো: পুজো সমন্বয় বৈঠকে বৃহস্পতিবার মাইক বিভ্রাটে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাউন্ড সমস্যা নিয়ে তিনি এতটাই রেগে যান যে একবার বলেন, "আমি এখানে গাইতে এসেছি নাকি!" এদিন প্রশাসন ও পুজো কমিটিগলিকে নিয়ে নেতাজি ইনডোরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। একেবারে শুরুর দিকেই একবার মাইকের সমস্যা হয়! গ্যালারি থেকে চিটকার ভেসে আসে, "দিদি কিছু শুনতে পাচ্ছি না!" তখন ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "কী রে অরূপ, মাইকের কী হল?" সাউন্ডের দায়িত্বে থাকা কর্মীদের তখন থরহরিকম্প অবস্থা। কোনও রকমে জোড়া তাপ্পি দিয়ে তখনকার মতো ম্যানেজ করা হয়। কিন্তু আধঘণ্টা পড় ফের বিগড়ে যায় মাইক। গ্যালারি থেকে তখন ফের চিৎকার, "দিদি, আওয়াজ ফেটে যাচ্ছে। ইকো হচ্ছে। কিচ্ছু শুনতে পাচ্ছি না।" এরপরই ক্ষুব্ধ হন মমতা। বলেন, "ইকো হচ্ছে কেন? আমি এখানে গাইতে এসেছিনাকি!.কলকাতা পুলিশ এক্ষুণি বিষয়টা দেখুন। মানুষ যদি শুনতেই না পান তাহলে পুজোয় বিধিনিষেধ মানবেন কী ভাবে? যারা অ্যারেঞ্জ করেছে তাদের এটুকু সেন্স নেই?" এদিন মুখ্যমন্ত্রী একাধিক ঘোষণা করেন ইনডোর থেকে। পুজো কমিটিগুলিকে অনুদান বাড়িয়ে ৫০` হাজার টাকা, আশা কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি, হকারদের অনুদানের মতো বড় বড় সিদ্ধান্ত জানান। কিন্তু মাঝে মাঝেই তাল কেটে দেয় মাইক!

```