Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'খালি বুয়া-ভাতিজা! আপনার ছেলে কী?': উত্তীর্ণে মমতার বক্তৃতার হাইলাইটস

দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের 'পরিবর্তন যাত্রা'র কয়েক ঘণ্টা পরেই উত্তীর্ণের সভা থেকে বিজেপি সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর আক্রমণের নিশানায় ছিলেন শাহও। দেখে নিন মমতার বক্তৃ

'খালি বুয়া-ভাতিজা! আপনার ছেলে কী?': উত্তীর্ণে মমতার বক্তৃতার হাইলাইটস

শেষ আপডেট: 11 February 2021 11:45

দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের 'পরিবর্তন যাত্রা'র কয়েক ঘণ্টা পরেই উত্তীর্ণের সভা থেকে বিজেপি সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর আক্রমণের নিশানায় ছিলেন শাহও। দেখে নিন মমতার বক্তৃতার হাইলাইটস-
  • অনেক সামাজিক সংগঠন আছে। মানুষের জন্য কাজ করতে চায়। আমাদের নতুন সরকার তাদের কাজে লাগাবে। সবার নাম, ফোন নম্বর রেখে দেওয়া হবে। আজ আপনারা আমাদের সমর্থন করবেন, আমরা কাল আপনাদের কাজ দেব।
 
  • আমি উর্দু জানি না, কিন্তু বলতে পারি, লিখতে পারি। অনেকগুলো বই লিখেছি। হিন্দি, রাজবংশী, নেপালি, পাঞ্জাবি, গুজরাতি, মারাঠি বুঝতে পারি। যে কোনও ভাষার সৌন্দর্য আছে। তার জন্য দিল্লি থেকে রাজনীতিবিদদের আনতে হয় না। এমন কোনও কথা বলব না যাতে লক্ষ্মণ রেখা পেরিয়ে রাবণের সীতাহরণ হবে। এটা সবার মেনটেন করা উচিত। সৌজন্যতা এক তরফা হয় না। তালি এক হাতে বাজে না। আমি যদি না বলি তাহলে আমাকে দুর্বল ভাববে।
 
  • আজও অমিত শাহ এসেছেন। আমরা ওয়েলকাম করছি। বাংলা মুক্ত দ্বার। বাংলা হচ্ছে বিশ্বের ভোর। তিনি এসে যে কথাগুলো বলে গেলেন, তাদের বডি ল্যাঙ্গোয়েজ, ভাষার কদর্যতা এবং দ্বৈতপরায়ণ মনোভাব, দুরন্ত ক্ষমতার অপচেষ্টা করে যেন শারীরিক ভাবে ধমকানি দিতে এসেছেন। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে একথা মানায় না। এ শোভা নেহি দেতা। আম মেরেকো গালি দে সকতা হ্যায়। লেকিন মেরেকো ইগনোর নহি কর সকতা হ্যায়।
 
  • আমরা সবাই ভ্রষ্টাচারী আর তোমরা কি দুষ্টাচারী। চোর কি মাই জোর সে বোলে। চালুনি আবার ছুঁচের দোষ ধরে। ফুচকা খাওয়ার ক্ষমতা নেই, ফুলকো লুচি খাবে। কৃষকদের জমি, সবজি, ফসল লুঠ করে। আমার ধর্ম কেড়ে নিয়ে। আমার মায়ের সম্মান কেড়ে নিয়ে, আদিবাসী, দলিতদের উপর অত্যাচার করে।
 
  • নির্বাচনে নির্বাচনের মতো আসুন না, ভয় দেখাচ্ছেন কেন। হোক না রাজনৈতিক ভাবে, গণতান্ত্রিক ভাবে নির্বাচন। কে ভয় পায় আপনাদের। কাকে ভয় দেখাচ্ছেন। দিদি গলা কেটে দেবে, তাও আপনাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে না। অত সোজা খেলা না।
 
  • আসুন না, হয়ে যাক একটা খেলা। গণতন্ত্রের খেলা, পরীক্ষার খেলা, রাজনীতির খেলা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করবেন। একদিকে আপনারা করবেন। কংগ্রেস, সিপিএমকেও সাথে দিয়ে দিলাম। জগাই, মাধাই, গদাই একসাথে থাকবেন। আর তৃণমূল একা থাকবে। আর আমি কিন্তু গোলরক্ষক। আমি অন্য কাজ করব না। আমি শুধু দেখব কটা গোল আপনারা দিতে পারেন। খেলায় কে জেতে আর খেলায় কে হারে।
 
  • যত দিন যাচ্ছে ব্রেনটাই খারাপ হয়ে যাচ্ছে। মানুষের নিজের প্রতি কনফিডেন্স থাকে তাহলে সে উল্টোপাল্টা কথা বলে না। গুন্ডা গিরি নেহি চলেগা। এ বাঙ্গাল হ্যায়। ইউপি, রাজস্থান, হরিয়ানা মে চলতা হ্যায়। বাংলা মে নহি চলতা।
 
  • তৃণমূল যখন ছোট্ট ছিল, আমরা পাহাড়া দিয়ে রাখতাম। যাতে গরু ছাগল খেয়ে না নেয়। আজ বৃক্ষে পরিণত হয়েছে। পাথরের মতো শক্ত। চারাগাছে পেরেক পোঁতা যায়। কিন্তু মহীরুহে, পাথরে পেরেক পুঁততে গেলে পেরেকটাই ভেঙে যাবে।
 
  • আজ আবার ক্যা-কু করতে এসেছে। ক্যা-কু করে বেড়াও। কিন্তু ট্যা-ফু করতে পারবে না। বলছে মোদী টাকা দিচ্ছে আর মমতা সব খেয়ে নিচ্ছে। অগর হাম নে খা লিয়া তো আপকো প্রুফ করনা হ্যায়। নেহি তো রিজাইন দেনা হ্যায়।
 
  • খালি ভাতিজা-বুয়া। আর আপকা লড়কা কিয়া? ইতনা রুপিয়া কাঁহা সে আয়া। পহলে ইয়ে রিপ্লাই দো। দিদি কো টকরায়েগা তো চুর চুর হো জায়েগা। আমি এখনও স্ট্রিট ফাইটার। এটা আমার গৌরব। সরকারে থাকলেও রাস্তার লোক। সরকারে না থাকলেও রাস্তার লোক। সব সময় মানুষের পাশে আছি।
 
  • কুল কুল তৃণমূল, কুল কুল জোড়াফুল। জননী আছে বঙ্গে, তাই তৃণমূল সঙ্গে। শান্তি থাকবে বঙ্গে, তাই তৃণমূল সঙ্গে। ভাষা থাকবে অঙ্গে, তাই তৃণমূল সঙ্গে। সবাই থাকব একসঙ্গে, তাই তৃণমূল বঙ্গে।

```