Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা: কী ভাবে দোকানের বাইরে দাঁড়াবেন, এঁকে দেখালেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন শুরু হয়ে গিয়েছে। যদিও লকডাউনের মধ্যে মুদিখানার দোকান, সবজি বাজার, রেশন দোকান প্রভৃতি খোলা রয়েছে। কিন্তু তারপরেও আগে থেকে জিনিস কিনে রাখার তাড়ায় একসঙ্গে সবাই সেইসব দোকানের

করোনা: কী ভাবে দোকানের বাইরে দাঁড়াবেন, এঁকে দেখালেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 25 March 2020 11:19

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন শুরু হয়ে গিয়েছে। যদিও লকডাউনের মধ্যে মুদিখানার দোকান, সবজি বাজার, রেশন দোকান প্রভৃতি খোলা রয়েছে। কিন্তু তারপরেও আগে থেকে জিনিস কিনে রাখার তাড়ায় একসঙ্গে সবাই সেইসব দোকানের বাইরে ভিড় জমাচ্ছেন। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের তোয়াক্কা না করেই জটলা তৈরি হচ্ছে। আর সেখান থেকে সংক্রমণের আশঙ্কাও বাড়ছে। এই পরিস্থিতিতে কী ভাবে দোকানের বাইরে দাঁড়াতে হবে সেটা এঁকে দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরবেলা বৈঠকে মুখ্যমন্ত্রী আরও একবার জানিয়ে দেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকবে। অযথা ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু দোকানের বাইরে যেন জটলা না হয়, সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলতে হবে সবাইকে। একথা বলেই পিছনে থাকা বোর্ডে মুখ্যমন্ত্রী এঁকে দেখিয়ে দেন দোকানের বাইরে কী ভাবে দাঁড়াতে হবে। তিনি বলেন, “আমরা আগে খেলতাম না এক্কা, দোক্কা। ঠিক তেমন ভাবেই দাঁড়াতে হবে দোকানের বাইরে।" বোর্ডেও কয়েকটি ছক কেটে তিনি এটা সবাইকে বুঝিয়ে দেন। ইতিমধ্যেই যে কলকাতায় দোকানের বাইরে এই ছক কাটা শুরু হয়ে গিয়েছে সেকথা টুইট করে জানান কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। সেখানে কিছু ছবি দেন অনুজ। সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু দোকানের সামনে ছক কাটা আছে। সেই ছক অনুযায়ীই দাঁড়িয়ে আছেন ক্রেতারা। কমিশনার লেখেন, “অনুগ্রহ করে বাজারে একে অন্যের সঙ্গে পারস্পরিক দূরত্ব বজায় রাখুন। কলকাতা পুলিশের তরফে বাজারে- দোকানে ক্রেতাদের মধ্যে দূরত্ব রাখতে ‘সুরক্ষারেখা’ চিহ্নিত করার প্রক্রিয়া চালু হয়েছে। অনুরোধ, সেটা মেনে চলুন।” এর আগে অবশ্য কেরল-সহ একাধিক রাজ্যে এই ছবি ধরা পড়েছে। সেখানেও দোকানের সামনে ছক কেটে ক্রেতাদের মধ্যে দূরত্ব বজায় রাখা হচ্ছে। কেউ সেই ছক ভাঙছেন কিনা সেদিকে নজর দিচ্ছে প্রশাসন। এবার বাংলাতেও সেই একই পদ্ধতি শুরু হল।

```