Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বোর্ড সভাপতি দাদাকে নতুন ইনিংসের শুভেচ্ছা দিদির

দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় মধ্যরাতের মহানাটকের পর সবটা ঠিক হয়ে গিয়েছিল। সোমবার সকালের আলো ফুটতেই সরকারি ভাবে ঘোষণাও হয়ে যায় যে, পরবর্তী ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কৌতূহলীদের নজর ছিল কখন শু

বোর্ড সভাপতি দাদাকে নতুন ইনিংসের শুভেচ্ছা দিদির

শেষ আপডেট: 14 October 2019 08:29

দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় মধ্যরাতের মহানাটকের পর সবটা ঠিক হয়ে গিয়েছিল। সোমবার সকালের আলো ফুটতেই সরকারি ভাবে ঘোষণাও হয়ে যায় যে, পরবর্তী ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কৌতূহলীদের নজর ছিল কখন শুভেচ্ছা বা অভিনন্দন বার্তা আসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কখন বাংলার দাদাকে উইশ করেন দিদি। কিন্তু বেলা অনেকটা গড়িয়ে গেলেও দিদির অভিনন্দন না আসায় অনেকেই মুখ চাওয়াচাওয়ি শুরু করে দিয়েছিলেন। তাহলে কী! https://twitter.com/MamataOfficial/status/1183634484211511296 ঠিক বেলা ১২টা ১৩ মিনিট। টুইট করলেন মমতা। শুভেচ্ছা জানালেন মহারাজকে। এ দিন মুখ্যমন্ত্রী তাঁর টুইটে লেখেন, “ সর্বসম্মত ভাবে বিসিসিআই সভাপতি হওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে আন্তরিক  অভিনন্দন।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আপনি বাংলা এবং দেশের গর্ব। সিএবি সভাপতি হিসেবে আপনার কাজ নিয়েও আমরা গর্বিত। সামনের দিকে এগিয়ে যান। নতুন ইনিংস সফল হোক।” মমতার শুভেচ্ছা বার্তার বিলম্ব নিয়ে রাজনৈতিক মহলের অনেকেই নানান কথা বলতে শুরু করেছিলেন। যেহেতু শোনা গিয়েছে নতুন সভাপতি নির্বাচনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি ন্সভাপতি অমিত শাহ হস্তক্ষেপ করেছেন, সেহেতু অনেকেই বলতে শুরু করেছিলেন সে কারণেই হয়তো দিদি কিছু বলছেন না। নতুন সচিব হচ্ছেন আবার অমিত শাহের ছেলে জয় শাহ। কোষাধধ্যক্ষ হচ্ছেন অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমল। কিন্তু সে সব জল্পনা উড়িয়েই দাদাকে নতুন ইনিংসের শুভেচ্ছা জানালেন মমতা।
আরও পড়ুন: বোর্ড সভাপতি হয়ে নয়া রেকর্ড সৌরভের, ২৩ তারিখ নেবেন দায়িত্ব
এক বছরের কম সময়ের জন্য বিসিসিআই সভাপতির দায়িত্ব সামলাবেন সৌরভ। হাতে ১০-১১ মাস সময়। তারপরেই লোধা কমিটির সুপারিশ অনুযায়ী তিন বছরের কুলিং অফ পিরিয়ডে চলে যেতে হবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেই সময় ক্রিকেট প্রশাসনের কোনও ভূমিকাতেই থাকতে পারবেন না তিনি। এর মধ্যেই সামনের বছর রয়েছে টি টয়েন্টি বিশ্বকাপ। রয়েছে আইপিএল-ও। তাই এই অল্প সময়েই যা করবার করে দেখাতে হবে দাদাকে। আগামী ২৩ তারিখ সরকারি ভাবে বোর্ডের দায়িত্ব ভার গ্রহণ করবেন সৌরভ। কিন্তু এখন থেকে যাবেন মুম্বইতেই। বৈঠক করবেন রাজ্য ক্রিকেট সংস্থাগুলির কর্তাদের সঙ্গে। ঠিক করবেন আগামীর রোড ম্যাপ। যা দেখে অনেকেই বলছেন, এটা আরও একটা চ্যালেঞ্জ সৌরভের সামনে। এত কম সময়ে সবটা করে দেখাতে হবে। খেলোয়াড় জীবনে বারবার এই রকম চ্যালেঞ্জ জিতে নিয়েছেন মহারাজ। প্রশাসক সৌরভ কতটা পারেন, এখন সেদিকেই নজর ক্রিকেট মহলের। পড়ুন দ্য ওয়াল পুজো ম্যাগাজিনের বিশেষ লেখা…

```