Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কানে কানে শতাব্দী বললেন, দিদি দেখো ভোট শেষ হতেই ইডি ডাকছে

দেবার্ক ভট্টাচার্য্য একুশের মঞ্চে তখন বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বসে টলি ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা। তার মধ্যেই ফের ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) প্রসঙ্গ টেনে আনলেন মমতা। বললেন, শতাব্দী, ঋতুপর্ণা, প্রসেনজিৎদের বা

কানে কানে শতাব্দী বললেন, দিদি দেখো ভোট শেষ হতেই ইডি ডাকছে

শেষ আপডেট: 21 July 2019 10:16

দেবার্ক ভট্টাচার্য্য

একুশের মঞ্চে তখন বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বসে টলি ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা। তার মধ্যেই ফের ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) প্রসঙ্গ টেনে আনলেন মমতা। বললেন, শতাব্দী, ঋতুপর্ণা, প্রসেনজিৎদের বারবার ইডির দফতরে ডেকে বিজেপিতে যোগ দেওয়ার চাপ দিয়ে কিংবা ভয় দেখিয়ে কোনও লাভ নেই। আমাকে শতাব্দী কানে কানে সব বলেছে। রবিবার বেলা সাড়ে ১২ টা নাগাদ ধর্মতলায় পৌঁছন মমতা। দেখা যায়, মঞ্চে ওঠার পর নীল চুড়িদার পরা শতাব্দী তাঁকে কানে কানে কিছু বলছেন। মমতাও মন দিয়ে শুনছেন। এর কিছুক্ষণ পরই বক্তৃতায় শতাব্দীর সঙ্গে টলিউডের আইকনিক জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। বলেন, "ইডির দপ্তরে শতাব্দী-প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে ডেকে বিজেপিতে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে। বিজেপিতে নাম লেখানোর জন্য এজেন্সি মারফত চাপ সৃষ্টি করছে ওরা। ওঁদের মতো অনেক অভিনেতাদেরই ইডি ডাকছে। যাঁরা যোগাযোগ রাখছেন তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে। ইডির দপ্তরে ডেকে নিয়ে গিয়ে বলা হচ্ছে, অমুক বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করো। এই তো সেদিন প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে ডাকল। এখন শতাব্দীকে ডাকছে। শতাব্দী বলছিল, 'দিদি দেখো ভোট হয়ে গেছে, আমাকে ইডি ডেকেছে।' ডেকেই বলছে তুমি বিজেপি-র ওমুক নেতার সঙ্গে যোগাযোগ করো। না করলে তোমারও সুদীপ, তাপসের মতো হবে।" প্রসঙ্গত, গত সোমবার চিটফান্ড কাণ্ডে শতাব্দী, প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকে ইডির দফতরে গিয়ে হাজিরাও দেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। যদিও জেরা শেষে দুই অভিনেতা-অভিনেত্রীই জানান, একটা ছবির প্রযোজনার ব্যাপারে তাঁদের ডেকেছিল ইডি। সব কথা হয়ে গিয়েছে। ইডি তাঁদের কথায় সন্তুষ্ট। মমতার এ দিনের মন্তব্যের পর রাজনৈতিক মহলের একাংশের মতে, টলি পাড়ায় তৃণমূলের একচ্ছত্র রাজত্বে ভাগ বসিয়েছে বিজেপি। এ দিন মঞ্চে দেখা গিয়েছে, দেব, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, রানা মিত্র, রাজা চন্দ, অরিন্দম শীল, সৌরভ দাস, প্রিয়াঙ্কা সরকার, ভরত কল, রণিতা দাস, দোলন রায়, মানালি দে, পিয়া সেনগুপ্ত সহ একঝাঁক তারকাকে। অন্যদিকে তেমনই বৃহস্পতিবার পার্নো মিত্র, রূপাঞ্জনা মিত্র, কাঞ্চনা মৈত্র, মৌমিতা গুপ্ত, রূপা ভট্টাচার্য, দেবরঞ্জন নাগ, লামা (অরিন্দম হালদার), বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, সৌরভ চক্রবর্তী, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়-সহ টলি পাড়ার ১২ জন অভিনেতা-অভিনেত্রী দিল্লিকে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আজও অভিনেত্রী রিমঝিম মিত্র বিজেপিতে যোগ দিচ্ছেন বলে খবর। দিদি বুঝতে পারছেন, রাশ আলগা হচ্ছে। এই তারকাদের হাত ধরেই সাধারণ মানুষের মনে একটা প্রভাব করতে পেরেছিল তৃণমূল। আর তাই সেই রাজত্বে ভাগ পড়তেই গর্জে উঠলেন মমতা।

```