Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা মোকাবিলায় জরুরি বৈঠক ডাকলেন মমতা, ভিডিও কনফারেন্সে যোগ দেবেন জেলার প্রশাসনিক কর্তারা

দ্য ওয়াল ব্যুরো: পরিস্থিতি কতটা গুরুতর তা ক্রীড়া সংগঠকদের বৈঠকেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার করোনাভাইরাসের মোকাবিলায় সোমবার দুপুর তিনটের সময় নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব, বিভ

করোনা মোকাবিলায় জরুরি বৈঠক ডাকলেন মমতা, ভিডিও কনফারেন্সে যোগ দেবেন জেলার প্রশাসনিক কর্তারা

শেষ আপডেট: 15 March 2020 15:09

দ্য ওয়াল ব্যুরো: পরিস্থিতি কতটা গুরুতর তা ক্রীড়া সংগঠকদের বৈঠকেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার করোনাভাইরাসের মোকাবিলায় সোমবার দুপুর তিনটের সময় নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব, বিভিন্ন দফতরের আধিকারিকরা ছাড়াও ওই বৈঠকে যোগ দেবেন কলকাতা ও হাওড়া কর্পোরেশনের আধিকারিকরা। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ করতে হবে সেই নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। পোর্ট, বিমানবন্দর এবং রেলকর্তাদেরও ডাকা হয়েছে ওই বৈঠকে। নবান্ন সুত্রের খবর, এই সময়ে জঞ্জাল পরিষ্কার, নিকাশি ব্যবস্থা ঠিক রাখা এবং পরিশ্রুত পানীয় জল সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ব্যাপারেই জেলার আধিকারিক এবং পুরকর্তাদের নির্দেশ দেবে রাজ্য সরকার। এমনিতেই সোমবার থেকে সমস্ত সরকারি বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসায় ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে নবান্ন। সরকারী কর্মচারীদের শিফট করে ছুটি দেওয়া যায় কিনা সে ব্যাপারেও সিদ্ধান্ত ঘোষণা হতে পারে কালকের বৈঠক থেকে। একই সঙ্গে কাল সর্বদল বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। বিজেপি আগেই জানিয়ে দিয়েছে, এই পরিস্থিতিতে তারা ভোট পিছিয়ে দেওয়ার দাবি জানাবে। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারও ভোট পিছোলে আপত্তি জানাবে না কালকের কমিশনের ডাকা বৈঠকে। সার্বিক ভাবে পরিস্থিতি বিপর্যয়ের আকার নিয়েছে। বিশ্বব্যাপী মহামারীতে ভারতেও প্রভাব কম নয়। শনিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮৪। রবিবার সন্ধেবেলা তা এসে দাঁড়িয়েছে ১০৮-এ। যদিও বাংলায় এখনও কারও শরীরে করোনা ভাইরাস বা কোভিড-১৯ মেলেনি। তবে রাজ্য সরকার যে প্রস্তুত তা আগেই জানিয়েছিল নবান্ন। বেলেঘাটা আইডি হাসপাতালের পাশাপাশি বিশেষ আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে রাজারহাটে। এই অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতিতে আগামী কালকের বৈঠক থেকে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।

```