Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সংস্কৃতে গল্প শোনালেন মমতা, ‘বড় গদ্দার বলল...আমি বিজেপি-তে গচ্ছামি’  

দ্য ওয়াল ব্যুরো: ভাষা নিয়ে তাঁর কখনই জড়তা নেই। বাংলা, হিন্দি, ইংরাজি বলে চলেন নিজস্ব স্টাইলে। বাংলায় ভোট প্রচার শুরুর আগে বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে চন্দ্রবাবু নায়ডুর আমন্ত্রণে সমাবেশে গিয়ে বক্তৃতার শুরুটা করেছিলেন তেলুগু ভাষাতেই। আর বৃহস্

সংস্কৃতে গল্প শোনালেন মমতা, ‘বড় গদ্দার বলল...আমি বিজেপি-তে গচ্ছামি’  

শেষ আপডেট: 2 May 2019 09:05

দ্য ওয়াল ব্যুরো: ভাষা নিয়ে তাঁর কখনই জড়তা নেই। বাংলা, হিন্দি, ইংরাজি বলে চলেন নিজস্ব স্টাইলে। বাংলায় ভোট প্রচার শুরুর আগে বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে চন্দ্রবাবু নায়ডুর আমন্ত্রণে সমাবেশে গিয়ে বক্তৃতার শুরুটা করেছিলেন তেলুগু ভাষাতেই। আর বৃহস্পতিবার দুপুরে ভাটপাড়ায় জনসভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শোনালেন সংস্কৃত শ্লোক। শোনালেন দুই গদ্দারের গল্প। তার আগে অবশ্য বলে নেন, ভুল বুঝবেন না। নাম না করে মুকুল রায় এবং অর্জুন সিংকে ফের একবার গদ্দার বলে তোপ দাগেন তৃণমূল নেত্রী। তারপরেই গল্প শোনাতে শুরু করেন। ভাটপাড়ায় বহু সংস্কৃত পণ্ডিতের বসবাস। এ দিন মুখ্যমন্ত্রীর সভাতেও গিয়েছিলেন তাঁরা। তাঁদের উদ্দেশেই মমতা বলেন, “আমি সংস্কৃত ভালবাসি। কিন্তু ভাল বুঝি না।” এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “তবে একটা গল্প বলি শুনুন। জানেন তো দুই গদ্দার নিজেদের মধ্যে কথা বলছিল। ছোট গদ্দার বলল, বড় গদ্দার বড় গদ্দার, কী আশ্চর্যং কী আশ্চর্যং, তু হামি বিজেপি-তে গচ্ছামি? সেই শুনে বড় গদ্দার বলল, চুপ্তং করং, চুপ্তং করং, অর্ধাঙ্গ তুমি ও অর্ধাঙ্গ আমি। মানে অর্ধেক তুমি আর আমি ভাগাভাগি করে নেব।” মমতার মুখে সংস্কৃত শ্লোক শুনেই হাততালিতে ফেটে পড়ে মাঠ। সেই সঙ্গে এ দিন মমতা আরও একবার জানিয়ে দেন অর্জুন সিং তাঁর কাছে লোকসভার টিকিট চেয়েছিলেন। কিন্তু তিনি দেননি। বুধবার দ্য ওয়াল-কে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন চ্যালেঞ্জের সুরে বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ দিতে পারবেন, আমি টিকিট চেয়েছিলাম?” অর্জুনের গড়ে দাঁড়িয়ে ফের একবার সে কথা বললেন দিদি। সেই সঙ্গে হুঁশিয়ারির সুরে তৃণমূল নেত্রী বললেন, “এখানে লাটসাহেবী চলবে না।” ব্যারাকপুর লোকসভার পাশাপাশি ভাটপাড়ার উপনির্বাচনের প্রচারও সেরে নেন তিনি। এ বার সেখানে বিজেপি প্রার্থী করেছে অর্জুনের ছেলে পবনকে। মঞ্চে দাঁড়িয়ে মমতা জনতার উদ্দেশে আবেদন করে বলেন, “বাপ-ব্যাটার জামানত বাজেয়াপ্ত করে দিন।”

```