Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হুগলিতে বিপর্যয়, জেলা সভাপতি বদল করলেন মমতা, তপনের জায়গায় আনলেন দিলীপকে

দ্য ওয়াল ব্যুরো: কানাঘুষো চলছিলই। সেটাই সত্যি হল বুধবার। তৃণমূলের হুগলি জেলা সভাপতি বদল করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্তকে সরিয়ে নতুন জেলা সভাপতি করা হল উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবকে। একই সঙ্গে কমিটিও

হুগলিতে বিপর্যয়, জেলা সভাপতি বদল করলেন মমতা, তপনের জায়গায় আনলেন দিলীপকে

শেষ আপডেট: 3 July 2019 15:19

দ্য ওয়াল ব্যুরো: কানাঘুষো চলছিলই। সেটাই সত্যি হল বুধবার। তৃণমূলের হুগলি জেলা সভাপতি বদল করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্তকে সরিয়ে নতুন জেলা সভাপতি করা হল উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবকে। একই সঙ্গে কমিটিও গড়ে দিয়েছেন নেত্রী। চেয়ারম্যান করা হয়েছে হুগলি কেন্দ্রের পরাজিত প্রার্থী রত্না দে নাগকে। বেচারাম মান্না, প্রবীর ঘোষাল, মানস মজুমদার ও অসীমা পাত্রকে দেওয়া হয়েছে কার্যকরী সভাপতি। সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মেহেবুব রহমান, অপরূপা পোদ্দার, কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং অসীম মাঝিকে। হুগলিতে এ বার বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে তৃণমূলকে। হাতছাড়া হয়েছে হুগলি লোকসভা আসন। আরামবাগ জিতেছে সুতোর ব্যবধানে। একমাত্র শাসকদলের মুখ রক্ষা করেছে শ্রীরামপুর আসন। এই কারণেই জেলা সভাপতি পদে বদল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- মমতার হাত ধরতে পারি, তবে ওঁকে কিছু শর্ত মানতে হবে: গৌতম দেব

কেন সরিয়ে দেওয়া হল তপন দাশগুপ্তকে?  তৃণমূল সূত্রে খবর তাঁর নামে দলের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। রয়েছে তোলাবাজির মতো অভিযোগও। তার উপর সংগঠনের তথৈবচ অবস্থা হুগলিতে। প্রতিটা বিধায়কের প্রায় একটি করে গোষ্ঠী। জেলা সভাপতি হিসেবে অভ্যন্তরীণ কোন্দল রুখতেও তপনবাবু ব্যর্থ বলে মত অনেক তৃণমূল নেতার। তপনবাবু নিজে সপ্তগ্রামের বিধায়ক। সেখানে এ বার বিরাট লিড পেয়েছে বিজেপি। বাসস্থান যেখানে, সেই চুঁচুড়া বিধানসভাতেও তৃণমূল বহু ভোটে পিছিয়ে। তার মধ্যেই দলের অন্দরে চাউর হয়ে গিয়েছিল, টিডিজি নাকি বিজেপি-র সঙ্গে তলায় তলায় যোগাযোগ রাখছেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মতে, তপনের অপসারণ এক রকম অনিবার্য হয়ে পড়েছিল। দিলীপ যাদবকে এ বার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট করেছিল দল। চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়ে মাটি কামড়ে সাতটি বিধানসভা ঘুরে সেই দায়িত্ব পালন করেছেন তিনি। জিতেছেন কল্যাণ। সেই সঙ্গে পুর প্রশাসক হিসেবেও তাঁর সুনাম রয়েছে। উত্তরপাড়াকে ঝকঝকে তকতকে করে দিয়েছেন। ভোটের পর তৃণমূল ভবনের বৈঠক থেকে দিলীপকে আরামবাগের পর্যবেক্ষকদের দায়িত্ব দেন মমতা। বোঝাই যাচ্ছিল, একটু একটু করে সংগঠনের সামনের সারিতে আনা হচ্ছে উত্তরপাড়ার মাখলা এলাকার বাসিন্দা দিলীপ যাদবকে। এ বার একেবারে জেলাসভাপতির দায়িত্ব। ফোনে দ্য ওয়াল-কে দিলীপ বলেন, "আমি সংগঠন করা লোক। ওটাই আমার পছন্দের জায়গা। নেত্রী দায়িত্ব দিয়েছেন। তাঁর ভরসা রাখার চেষ্টা করব।"

```