Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আসছে বছর আরও ছুটি, দ্বিতীয়া থেকেই শুরু: ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: এ বছরের পুজোর আবহ এখনও কাটেনি। তার মধ্যেই আগামী বারের পুজোর ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ২০১৯-এর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে ২০২০ সালের দুর্গাপুজোর ছুটি ঘোষণা করলেন তিনি। আগামী বার

আসছে বছর আরও ছুটি, দ্বিতীয়া থেকেই শুরু: ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 31 October 2019 13:24

দ্য ওয়াল ব্যুরো: এ বছরের পুজোর আবহ এখনও কাটেনি। তার মধ্যেই আগামী বারের পুজোর ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ২০১৯-এর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে ২০২০ সালের দুর্গাপুজোর ছুটি ঘোষণা করলেন তিনি। আগামী বার পুজো শুরু ২২ অক্টোবর থেকে। কিন্তু ছুটি শুরু হয়ে যাবে ১৭ অক্টোবর থেকেই। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। সরকারি ভাবে ছুটি ১৯ থেকে ৩১ অক্টোবর। কারণ ১৭ ও ১৮ তারিখ শনি ও রবিবার। এই বছর সরকারি কর্মীরা পুজোর ছুটি পেয়েছেন ১৪ দিনের। আগামী বছর পাবেন ১৫ দিনের। তবে এবারের মত কালীপুজো বা ছটপুজোয় জোড়া ছুটি মিলবে কি না এ ব্যাপারে এদিন স্পষ্ট করে কিছু বলেননি তিনি। উল্লেখ্য এই বছর দীপাবলি ও ছটপুজো রবিবার পড়ায় পরের সোমবার দুটি ছুটি দিয়েছে রাজ্য সরকার। ভাইফোঁটাতেও ছিল জোড়া ছুটি। পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯ - এ প্রকাশিত গল্প https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/

```