Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলওয়ামায় নিহত বাংলার দুই জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মমতার

দ্য ওয়াল ব্যুরো: মোটামুটি সবা রাজ্যই ঘোষণা করে দিয়েছিল। বাকি ছিল শুধু বাংলা। বুধবার সন্ধে বেলা নবান্ন থেকে বেরনোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, পুলওয়ামা কাণ্ডে নিহত রাজ্যের দুই জওয়ান বাবলু সাঁতরা এবং সুদীপ বিশ্বাসের পরি

পুলওয়ামায় নিহত বাংলার দুই জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মমতার

শেষ আপডেট: 20 February 2019 14:58

দ্য ওয়াল ব্যুরো: মোটামুটি সবা রাজ্যই ঘোষণা করে দিয়েছিল। বাকি ছিল শুধু বাংলা। বুধবার সন্ধে বেলা নবান্ন থেকে বেরনোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, পুলওয়ামা কাণ্ডে নিহত রাজ্যের দুই জওয়ান বাবলু সাঁতরা এবং সুদীপ বিশ্বাসের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এ-ও জানান, নিহত দুই জওয়ানের পরিবারের লোক যদি চাকরি করতে চান, তাহলে রাজ্য সরকার সেই ব্যবস্থাও করবে। হাওড়ার বাবলু এবং নদিয়ার সুদীপ প্রাণ হারিয়েছেন গত ১৪ ফেব্রুয়ারির ভয়াবহ জঙ্গি হামলায়। তারপর রাজনৈতিক চাপানউতোর চলেছে বিস্তর। এখনও কলকাতায় পুলওয়ামা কাণ্ডের আঁচ রয়েছে ভাল মতোই। রাজ্য সরকারের তরফে কোনও ক্ষতিপূরণ ঘোষণা না করা নিয়ে বিজেপি নেতারা বলাবলি শুরু করে দিয়েছিলেন। যদিও মুখ্যমন্ত্রী সে সবে বিশেষ আমল দেননি। তবে বাংলার থেকে অন্যান্য রাজ্যের ক্ষতিপূরণের অঙ্কটা অনেকটাই বেশি। যেমন পুলওয়ামায় জইশ হামলায় নিহত ৪০ জওয়ানের মধ্যে ১২ জনই উত্তরপ্রদেশের। সেই রাজ্যের যোগী আদিত্যানাথের সরকার ঘোষণা করেছে, প্রত্যেক পরিবারকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। মধ্যপ্রদেশের কমলনাথ সরকার ১ কোটি টাকা ঘোষণা করেছে। মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিশের সরকার জানিয়েছে তারা নিহত জওয়ান পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। এ দিনও মুখ্যমন্ত্রী বিজেপি-র নাম না করে দেশপ্রেমের জিগির তোলা নিয়ে তীব্র আক্রমণ শানান। বলেন, “আমি সবাইকে বলব কোনও গুজবে কান দেবেন না। একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল এই কাজ করছে। ওই দলের নাম বলতে আমার লজ্জা করছে।” প্রসঙ্গত, শহরে এক কাশ্মীরি চিকিৎসককে নানান সমস্যার মধ্যে পড়ে কলকাতা ছাড়তে হয়েছে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে গতকালই পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে অনুজ শর্মা জানিয়েছিলেন, “কলকাতার যে অংশে কাশীরিরা থাকেন সেখানে বিশেষ নজরদারি চালানো হবে। এ দিনও মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতায় যে সমস্ত কাশ্মীরি মানুষরা আছেন তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। এখানে একটা ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নিচ্ছি।”

```