Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেই মাস্ক-স্যানিটাইজার-গ্লাভস, কর্মবিরতি শুরু মালদা মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতি যখন তীব্র আকার নিয়েছে তখন বেনজির ঘটনা ঘটল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কর্মবিরতি শুরু করেছেন ৯৭ জন জুনিয়র ডাক্তার। তাঁদের অভিযোগ, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস চেয়েও পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষ উদাসীন। তাই

নেই মাস্ক-স্যানিটাইজার-গ্লাভস, কর্মবিরতি শুরু মালদা মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের

শেষ আপডেট: 22 March 2020 08:27

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতি যখন তীব্র আকার নিয়েছে তখন বেনজির ঘটনা ঘটল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কর্মবিরতি শুরু করেছেন ৯৭ জন জুনিয়র ডাক্তার। তাঁদের অভিযোগ, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস চেয়েও পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষ উদাসীন। তাই বাধ্য হয়েই 'পেন ডাউন' করতে হয়েছে বলে দাবি জুনিয়র ডাক্তারদের। এ ব্যাপারে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল সুপার ও ভাইস প্রিন্সিপ্যাল অমিত দাঁ ক্যামেরার সামনে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তবে তিনি বলেন, "আমাদের কাছে পর্যাপ্ত মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভস নেই। আমরা জুনিয়র ডাক্তারদের বোঝানোর চেষ্টা করছি। আশা করছি দ্রুত তাঁরা কাজে যোগ দেবেন।" শনিবার রাত থেকে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলাও। জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নদের বক্তব্য, "আমরা আত্মত্যাগ করতে রাজি। কিন্তু আত্মহত্যা করতে পারব না।" এক জুনিয়র ডাক্তার বলেন, "মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন যাঁরা চিকিৎসাধীন তাঁদের অনেকেরই বাইরের রাজ্য থেকে আসার 'হিস্ট্রি' আছে। তাঁদের মধ্যে করোনা সংক্রমণ থাকতে পারে। কাছে গিয়ে চিকিৎসা করছি। ন্যূনতম সুরক্ষাটুকু না পেলে কী ভাবে কাজ করা সম্ভব?" জুনিয়র ডাক্তারদের আরও বক্তব্য, তাঁরা হোস্টেলে থাকেন। কোনও ভাবে একজনের মধ্যে সংক্রমণ হলে প্রত্যেকে বিপদে পড়ে যাবেন। তাঁদের প্রশ্ন, "আমরাই যদি অসুস্থ হই তাহলে পরিষেবা দেবে কে? প্রশাসন এটুকু দেখবে না?" কয়েকদিন আগে নবান্নের বৈঠক থেকে.মুখ্যমন্ত্রী আমলাদের নির্দেশ দিয়েছিলেন, কোথাও যেন মাস্ক, স্যানিটাইজার, গ্লাভসের অভাব না থাকে। কিন্তু কোথায় কী! পর্যবেক্ষকদের মতে, এই গুরুতর পরিস্থিতিতে যখন চিকিৎসকরা যানপ্রাণ দিয়ে লড়ছেন তখন প্রশাসনেরও আরও সংবেদনশীল হয়ে বিষয়টি দেখা উচিত। দেশজোড়া জনতা কার্ফু চলছে রবিবার। এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন করেছেন, বিকেল বেলা পাঁচটা থেকে পাঁচ মিনিট বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থালা, ঘণ্টা বাজান বা হাততালি দিন। চিকিৎসক, নার্স, সাফাইকর্মী, সাংবাদিক--জরুরি পরিষেবায় যাঁরা কাজ করছেন তাঁদের ধন্যবাদ জানাতেই এই কর্মসূচির কথা বলেছিলেন মোদী। এদিন দেখা গেল সেই চিকিৎসকদেরই বাধ্য হয়ে নামতে হয়েছে কর্মবিরতিতে।

```