Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ, হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার স্বামী-সহ তিন জন, পলাতক দুই

দ্য ওয়াল ব্যুরো: পণের দাবিতে বিয়ের পাঁচ বছরের মাথায় মালদহের হরিশ্চন্দ্রপুরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী সুবীর মণ্ডল, শাশুড়ি অলোকা মণ্ডল ও দেবর টিঙ্কু মণ্ডলকে হরিশ্চন্

পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ, হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার স্বামী-সহ তিন জন, পলাতক দুই

শেষ আপডেট: 22 April 2020 13:20

দ্য ওয়াল ব্যুরো: পণের দাবিতে বিয়ের পাঁচ বছরের মাথায় মালদহের হরিশ্চন্দ্রপুরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী সুবীর মণ্ডল, শাশুড়ি অলোকা মণ্ডল ও দেবর টিঙ্কু মণ্ডলকে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গ্রেফতার করলেও দুই অভিযুক্ত রমেশ মণ্ডল ও অনিমা মণ্ডল পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর নাম সোনা মণ্ডল, বয়স পঁচিশ বছর। অভিযুক্ত সুবীর মণ্ডল ওরফে ছোটন একটি স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী। সোনার পরিবার সূত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে রতুয়া থানার সূর্যপুর গাবুয়া এলাকার তপন মণ্ডলের মেয়ে সোনার সঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার গোবরা মিস্ত্রিপাড়া এলাকার রমেশ মণ্ডলের ছেলে সুবীরের বিয়ে হয়। বিয়ের পরে কয়েক দিন যেতে না যেতেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে সুবীর নিজে ও তার পরিবারের লোকজন। তার সঙ্গে চলতে থাকে শারীরিক ও মানসিক নির্যাতন। সেই টাকার জন্য গত পাঁচ দিন ধরে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, টাকার জন্যই ওই গৃহবধূকে খুন করেছে স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন। ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার লোকজন। একই দাবি সোনার বাপের বাড়ির লোকেরও। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতা সোনা মণ্ডলের বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকে পণের দাবিতে তাঁদের মেয়ের উপরে নির্মম অত্যাচার করত তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। তাদের দাবি মতো‌‌ কিছু নগদ টাকা এবং ফ্রিজ, খাট, শোকেস, আলমারি প্রভৃতি পণ হিসাবে দেওয়া হয় ছেলেপক্ষকে। মঙ্গলবার রাতে ফের বাপের বাড়ি থেকে টাকা আনতে বলে সোনার উপরে অত্যাচার করতে শুরু করে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাঁকে মেরে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। বুধবার সকালে ঘটনার কথা জানতে পেরে মৃতার বাবার বাড়ির লোকজন দেখেন যে তাঁর মেয়ে মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছেন। সুবীরের বাড়ির লোকজনের দাবি, তাঁদের সুখের পরিবার ছিল। পণের অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন। তাদের ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ আরোপ করা হয়েছে। বধূ নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মৃতার স্বামী সুবীরের বক্তব্য অনুযায়ী তার স্ত্রী শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়েই ছুটে এসে দেখেন মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছেন তার স্ত্রী। কেন তিনি আত্মহত্যা করেছেন সেকথা জানা নেই। ঘটনায় পাঁচ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সোনার বাপের বাড়ির লোকেরা। এই ঘটনায় শোকস্তব্ধ গ্রামবাসীরা। সোনার তিন বছরের একটি মেয়ে রয়েছে। এখন সে মামারবাড়িতে থাকবে।

```