Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধ্যমিকের দ্বিতীয় দিনেও প্রশ্ন ফাঁস! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছবি

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা শুরু হওয়ার ৪৫ মিনিটের মধ্যেই বাংলার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। বুধবার, দ্বিতীয় ভাষার পরীক্ষাতেও বদলাল না ছবিটা। এদিনও দেখা গেল ইংরাজির প্রশ্নপত্র ঘুরছে হোয়াটস অ্যাপ, ফেস

মাধ্যমিকের দ্বিতীয় দিনেও প্রশ্ন ফাঁস! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছবি

শেষ আপডেট: 19 February 2020 12:58

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা শুরু হওয়ার ৪৫ মিনিটের মধ্যেই বাংলার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। বুধবার, দ্বিতীয় ভাষার পরীক্ষাতেও বদলাল না ছবিটা। এদিনও দেখা গেল ইংরাজির প্রশ্নপত্র ঘুরছে হোয়াটস অ্যাপ, ফেসবুকে। এমনকি টিকটক ভিডিওতেও দেখা যায় মাধ্যমিকের প্রশ্নপত্র। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, ইন্টারনেট বন্ধ করে লাভের লাভ তা হলে কী হল? বাংলার যে প্রশ্নপত্র গতকাল ফাঁস হয়েছিল, পরীক্ষা শেষের পর দেখা গিয়েছিল চার আর পাঁচ নম্বর পাতার সঙ্গে একেবারে মিলে গিয়েছে। এদিনও একই ছবি দেখা যায়। পরীক্ষা শেষের পর ইংরাজী প্রশ্নের সঙ্গে সোশ্যাল মিডিয়ার ছবি মিলে গিয়েছে। [caption id="attachment_187845" align="aligncenter" width="368"] টিকটকে ফাঁস হওয়া প্রশ্নপত্র[/caption] গতবছর মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছিল। ওই ঘটনা আটকাতেই মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের ৪২টি ব্লকে দু’ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু তা করেও আটকানো গেল না প্রশ্ন ফাঁস। গোটা ঘটনায় শিক্ষা দফতরের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তাঁদের মতে, শিক্ষা দফতরের ঢিলেঢালা ভাবের জন্যই বারবার এই ঘটনা ঘটছে। এবার শিক্ষক-শিক্ষিকাদেরও পরীক্ষার হলে মোবাইল নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল পর্ষদ। কিন্তু তারপরেও পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি বাইরে আসছে। গতকাল দেখা গিয়েছিল প্রশ্নপত্রের উপরেই রাখা লুজ শিটের নম্বরের ছবি। স্পষ্ট বোঝা যায়, খাতার উপরে প্রশ্নপত্র রেখেই ওই ছবি তোলা হয়েছিল। যদিও এ নিয়ে পর্ষদের তরফে কোনও মন্তব্য করা হয়নি। মুখ খোলেননি সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও। তৃণমূলের মধ্যে অনেক নেতা আবার প্রশ্ন ফাঁসের পিছনে অন্য সন্দেহ করছেন। তাঁদের মতে, শিক্ষকদের একাংশ সরকারের উপর খুবই অসন্তুষ্ট। শাসক দলের কয়েক জন নেতার নেতিবাচক মন্তব্যেও অনেকে অখুশি। হতে পারে ঢিলেঢালা পরিস্থিতির জন্য তাও দায়ী।

```