প্রকাশিত হল মাধ্যমিকের রুটিন, ১ জুন থেকে শুরু পরীক্ষা
দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছিল সংসদ। শনিবার দুপুরেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন খুব শিগগির মাধ্যমিকেরও রুটিন প্রকাশ হবে। বিকেলেই তা প্রকাশ করে দিল মধ্যশিক্ষা পর্ষদ।
শেষ আপডেট: 26 December 2020 11:15
দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছিল সংসদ। শনিবার দুপুরেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন খুব শিগগির মাধ্যমিকেরও রুটিন প্রকাশ হবে। বিকেলেই তা প্রকাশ করে দিল মধ্যশিক্ষা পর্ষদ।
সামনের বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১ জুন। চলবে ১০ জুন পর্যন্ত। প্রথম দিন হবে প্রথম ভাষার পরীক্ষা। পরের দিন অর্থাৎ ২ জুন দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে। ৩ জুন ভূগোল পরীক্ষা। ৫ তারিখ ইতিহাস, ৭ তারিখ অঙ্ক, ৮ তারিখ জীবন বিজ্ঞান, ৯ তারিখ ভৌতবিজ্ঞান এবং ১০ জুন ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

আগের বছর কোভিডের সংক্রমণ আসার আগেই মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা বাতিল করতে হয়। গৃহীত পরীক্ষার সর্বোচ্চ নম্বরকেই ওই তিন বিষয়ের নম্বর ধরে ফল প্রকাশ করে সংসদ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে বলা হয়েছে, পরিস্থিতির কথা বিবেচনা করেই ছাত্রছাত্রীদের সর্বোচ্চ সুরক্ষার ব্যবস্থা করা হবে পরীক্ষা কেন্দ্রগুলিতে।