Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোয়ারেন্টাইন সেন্টারকে ‘মানুষের খোঁয়াড়’ বললেন অধীর, শ্রমিকদের ট্রেন-বাসের ভাড়া মেটানো নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীকে

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের বাস ও ট্রেন ভাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন বলে অভিযোগ করলেন লোকসভার কংগ্রেস নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে শনিবার অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করেন। সেখানে বলেন, “

কোয়ারেন্টাইন সেন্টারকে ‘মানুষের খোঁয়াড়’ বললেন অধীর, শ্রমিকদের ট্রেন-বাসের ভাড়া মেটানো নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীকে

শেষ আপডেট: 6 June 2020 10:39

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের বাস ও ট্রেন ভাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন বলে অভিযোগ করলেন লোকসভার কংগ্রেস নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে শনিবার অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করেন। সেখানে বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের কাছে ভুরিভুরি মিথ্যা কথা বলছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনার জন্য তিনি নাকি বাসের ও ট্রেনের ভাড়া দিয়েছেন।” এদিন অধীর চৌধুরী চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন এই কথা সম্পূর্ণ মিথ্যা। শ্রমিকরা পায়ে হেঁটে ট্রাকে চেপে, নিজের ঘটিবাটি বিক্রি করে বাসের ভাড়া দিয়ে রাজ্যে ফিরেছেন। যদি মুখ্যমন্ত্রীর সততা থাকে তাহলে তিনি সাংবাদিক বৈঠক করে সকলের সামনে জানান যে তিনি বাসের এবং ট্রেনের ভাড়া দিয়ে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়েছেন। কোয়ারেন্টাইন সেন্টারকে মানুষের ‘মানুষের খোঁয়াড়’ বলেও এদিন কটাক্ষ করেন বহরমপুরের সাংসদ। তাঁর অভিযোগ, “কোয়ারেন্টাইন সেন্টারে লোকে না পাচ্ছে খাবার না পাচ্ছে জল। মুখ্যমন্ত্রীর খাতায়-কলমে কোয়ারেন্টাইন সেন্টার চলছে। মানুষ কি পেল না পেল সে সব দেখার দরকার নাই। প্রতিটি কোয়ারেন্টাইন সেন্টারের অবস্থা দুর্বিষহ। মুখ্যমন্ত্রী আপনি ঘনবসতিপূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন করে দিচ্ছেন না জানিয়ে। ফলে মানুষের ক্ষোভ বাড়ছে। আপনি মানুষের সঙ্গে আলোচনা করুন নিরাপদ জায়গা বেছে নিয়ে কোয়ারেন্টাইন সেন্টার করুন।” কোয়ারেন্টাইন সেন্টারের অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “জানোয়ারকে রাখার জন্য যেন খোঁয়াড় বানানো হয়েছে।” খাবার না পাওয়ার অভিযোগ তুলে শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে কোয়ারেন্টাইন সেন্টার ছেড়ে গ্রামে চলে যান ৯ জন পরিযায়ী শ্রমিক। সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা কোনও খাবার পাননি বলে জানান। মুর্শিদাবাদের হরিহরপাড়ার একটি কোয়ারেন্টাইন সেন্টার থেকে ২৬ জন পালিয়ে গেছেন। ওই সেন্টারে ৩২ জন ছিলেন।

```