Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আসানসোলে কোয়ারেন্টাইন সেন্টারের বিরোধিতা করে বিক্ষোভ, প্রশাসনিক নির্দেশ নেই, জানালেন বরো চেয়ারম্যান

দ্য ওয়াল ব্যুরো: এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করতে দেবেন না দাবি করে বিক্ষোভ দেখালেন আসানসোল পুরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় নরসুমুদা স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার গড়া হবে বলে পুলিশ ওই স্কুল পরিদর্শন করেছে দিন তিনেক আগে – এমন

আসানসোলে কোয়ারেন্টাইন সেন্টারের বিরোধিতা করে বিক্ষোভ, প্রশাসনিক নির্দেশ নেই, জানালেন বরো চেয়ারম্যান

শেষ আপডেট: 29 May 2020 10:43

দ্য ওয়াল ব্যুরো: এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করতে দেবেন না দাবি করে বিক্ষোভ দেখালেন আসানসোল পুরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় নরসুমুদা স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার গড়া হবে বলে পুলিশ ওই স্কুল পরিদর্শন করেছে দিন তিনেক আগে – এমন খবর রটে যেতেই এলাকায় শুরু হয় বিক্ষোভ। লকডাউনের চতুর্থ পর্বে দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরানো শুরু হয়েছে। এই অবস্থায় রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের এখন হোম কোরায়েন্টাইনে রাখা হচ্ছে। তবে থার্মাল স্ক্রিনিংয়ে সমস্যা দেখা গেলে তাঁদের আলাদা করে কোয়ারেন্টাইনে রাখতে হবে। তাই কোয়ারেন্টাইন সেন্টারের প্রয়োজন। বিক্ষোভ ও এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরি নিয়ে প্রশ্ন করা হলে ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ৫ নম্বর বরোর চেয়ারম্যান সুমিত মাজি এদিন বলেন, “প্রশাসনিক ভাবে আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার কাছে এই সংক্রান্ত কোনও নির্দেশ এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। তবে গ্রামের বাসিন্দারা এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তুলতে দেবেন না বলে বিক্ষোভ দেখিয়েছেন।”

```