Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রবিবার বন্ধ মহামেল উৎসব, শিবদুর্গাকে মাস্ক পরালেন ঘাটালের যুবকরা

দ্য ওয়াল ব্যুরো: শিবদুর্গার মূর্তিতে মাস্ক পরিয়ে গাজন মেলায় মানুষকে বাড়িতে থাকার বার্তা দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভার সাত নম্বর ওয়ার্ডের যুবকরা। রবিবার মহামেল। সাধারণ ভাবে এই দিন পরিবারের মঙ্গল কামনায় সকাল সকাল শিবমন্দিরে

রবিবার বন্ধ মহামেল উৎসব, শিবদুর্গাকে মাস্ক পরালেন ঘাটালের যুবকরা

শেষ আপডেট: 11 April 2020 14:26

দ্য ওয়াল ব্যুরো: শিবদুর্গার মূর্তিতে মাস্ক পরিয়ে গাজন মেলায় মানুষকে বাড়িতে থাকার বার্তা দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভার সাত নম্বর ওয়ার্ডের যুবকরা। রবিবার মহামেল। সাধারণ ভাবে এই দিন পরিবারের মঙ্গল কামনায় সকাল সকাল শিবমন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান ভক্তরা। মহামেল উপলক্ষে বসে গাজন মেলা। তিন দিনের এই গাজন মেলায় প্রতিবছর উপচে পড়া ভিড় হয় এলাকায় সমস্ত শিবমন্দিরে। করোনার সংক্রমণ রুখতে এখন বন্ধ রয়েছে সব সামাজিক অনুষ্ঠান। লকডাউনের আগে থেকেই একে একে বন্ধ করা হয়েছে মেলার আয়োজন। উদ্দেশ্যে ছিল সামাজিক দূরত্ব যথাসম্ভব বাড়ানো। এখন দেশজোড়া লকডাউন চলছে। এই অবস্থায় মানুষকে বাড়িতে থাকার বার্তা দিয়ে শিবদুর্গার মূর্তিতে মাস্ক পরালেন এলাকার যুবকরা। দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। যাতে রবিবার নীল উপলক্ষে তা কোনও ভাবেই লঙ্ঘিত না হয় সেজন্য এই পদক্ষেপ ঘাটাল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের চাউলি এলাকার যুবকদের।

```