Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘোজাডাঙা সীমান্তে পাচারে মুখে উদ্ধার প্রচুর জীবনদায়ী ইঞ্জেকশন

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দু’কোটি টাকার সোনা উদ্ধারের পরে মঙ্গলবার ফের বড়সড় সাফল্য পেল বিএসএফ। বাংলাদেশে পাচারের ঠিক আগে প্রচুর জীবনদায়ী ইঞ্জেকশন উদ্ধার করল উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তের দক্ষিণপাড়া থেকে। সাইকেলে করে একজন সন্

ঘোজাডাঙা সীমান্তে পাচারে মুখে উদ্ধার প্রচুর জীবনদায়ী ইঞ্জেকশন

শেষ আপডেট: 16 June 2020 08:54

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দু’কোটি টাকার সোনা উদ্ধারের পরে মঙ্গলবার ফের বড়সড় সাফল্য পেল বিএসএফ। বাংলাদেশে পাচারের ঠিক আগে প্রচুর জীবনদায়ী ইঞ্জেকশন উদ্ধার করল উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তের দক্ষিণপাড়া থেকে। সাইকেলে করে একজন সন্দেহভাজন পাচারকারী দক্ষিণপাড়া দিয়ে সাইকেলে চেপে যাওয়ার সময় ১৫৩ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাকে থামতে বললে সে সাইকেল ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া সাইকেল থেকে উদ্ধার হয়েছে ৪৯টা জীবনদায়ী ইঞ্জেকশন। প্রতিটির দাম মোটামুটি ১৪ হাজার টাকা করে। বিএসএফ জানিয়েছে উদ্ধার হওয়া ওষুধগুলির মোট দাম ছ’লক্ষ ৬১ হাজার টাকার বেশি। বাংলাদেশে এই ইঞ্জেকশনগুলি তিন গুণ দামে অর্থাৎ প্রায় কুড়ি লক্ষ টাকায় বিক্রি হত। সীমান্তরক্ষী বাহিনী ওই সাইকেলটি বাজেয়াপ্ত করেছে। সাইকেলের কেরিয়ার থেকে উদ্ধার হওয়া বাক্স সমেত ৪৯টি ইঞ্জেকশন ঘোজাডাঙার শুল্ক দপ্তরে হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত পলাতক। স্বরূপনগরের গবোর্ডায় বাংলাদেশ সীমান্তে গত শুক্রবার প্রায় দুকোটি টাকার সোনা উদ্ধার করেছে বিএসএফ।  মোটর সাইকেলের টিউবের মধ্যে বছর আঠাশের এক যুবক সোনা ওই সোনা নিয়ে পালাচ্ছিল। তাকে ধাওয়া করে ধরে ফেলে বিএসএফ। প্রথমে ওই যুবককে ভাল করে তল্লাশি করা হয় কিন্তু তার কাছ থেকে সোনা পাওয়া যায়নি। তখন জওয়ানরা তার বাইকটি খুলে তল্লাশি করেন। চাকা খুলে তার টিউবের ভিতর থেকে জওয়ানরা উদ্ধার করেন তিরিশটি সোনার বিস্কুট যার ওজন মোটামুটি সাড়ে চার কেজি।

```