Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খড়্গপুরে পরিত্যক্ত বাড়ি ভাঙতে গিয়ে বাক্সে মিলল রবীন্দ্রনাথের হাতে লেখা চিঠি, উত্তরীয়

দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুরে একটি পুরনো বাড়ি ভাঙতে গিয়ে রবীন্দ্রনাথের হাতে লেখা চিঠি উদ্ধার হল টিনের বাক্সের ভিতর থেকে। চিঠিটি ১৯৩৫ সালের ১১ মার্চ লেখা। খড়্গপুর শহরের মধ্যেই পাঁচিল ঘেরা একটা জায়গায় পুরনো বাড়ি ছিল। দীর্ঘদিন কেউ না থাকায় বা

খড়্গপুরে পরিত্যক্ত বাড়ি ভাঙতে গিয়ে বাক্সে মিলল রবীন্দ্রনাথের হাতে লেখা চিঠি, উত্তরীয়

শেষ আপডেট: 19 March 2020 13:42

দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুরে একটি পুরনো বাড়ি ভাঙতে গিয়ে রবীন্দ্রনাথের হাতে লেখা চিঠি উদ্ধার হল টিনের বাক্সের ভিতর থেকে। চিঠিটি ১৯৩৫ সালের ১১ মার্চ লেখা। খড়্গপুর শহরের মধ্যেই পাঁচিল ঘেরা একটা জায়গায় পুরনো বাড়ি ছিল। দীর্ঘদিন কেউ না থাকায় বাড়িটিতে গাছ গজিয়ে গিয়েছিল। জমিটির মূল মালিক মুখোপাধ্যায় পরিবারের তিন ভাই। তাঁদের একজন মারা গেছেন। কেউই এখানে থাকেন না। অন্য দুই ভাই ওই বাড়িটি ভাঙার দায়িত্ব দেন রাজা সরকার নামে একজনকে। কয়েক দিন ধরে বন সাফ করে বাড়ি ভাঙার কাজ করাচ্ছিলেন রাজা সরকার। তিনিই চিঠিটি পেয়েছেন। পরিত্যক্ত ওই বাড়ি ভাঙতে গিয়ে সেখান থেকে অন্য জিনিসের সঙ্গে তিনি একটি টিনের বাক্স পান। তার ভিতর থেকে পাওয়া যায় একটি উত্তরীয়, জার্মান ভাষায় লেখা বেশ কয়েকটি বই ও পত্রিকা, পাতা হলুদ হয়ে যাওয়া কয়েকটি খাতা, পুরনো কয়েকটি মুদ্রা ও রবীন্দ্রনাথের সই করা একটি চিঠি। খাতাগুলিতে রবীন্দ্রনাথের শতাধিক গান লেখা রয়েছে। মুদ্রাগুলি ভারতের। পঞ্চম জর্জ ও ষষ্ঠ জর্জের সময়ের আনা ও পয়সা ও পরের দিকের কয়েকটি পয়সা এবং ১৯৮০-র দশকের এক টাকা প্রভৃতি। বইগুলি মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের বুলেটিন। ট্রাঙ্কের ভিতর থেকে এগুলি উদ্ধার হওয়ার কথা মালিকদের জানানো হয়েছে। তাঁরা এনিয়ে কোনও মন্তব্য করেননি। চিঠি সমেত টিনের বাক্সটি এখনও পড়ে রয়েছে সেই বাড়ির ভিতরেই। অমূল্য চিঠিটি উদ্ধার কে করবে তা নিয়ে শুরু হয়েছে সরকারি বিভিন্ন বিভাগে চাপানউতোর। জেলা পুলিশের দাবি চিঠি সমেত ট্রাঙ্ক উদ্ধার করবে জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ। জেলার তথ্য ও সংস্কৃতি বিভাগের বক্তব্য – সমস্ত সামগ্রী উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠানোর কথা জেলা গ্রন্থাগার বিভাগের। জেলা গ্রন্থাগার বিভাগ আবার এনিয়ে কোনও মন্তব্যই করতে রাজি হচ্ছে না। কোনও সরকারি বিভাগের কেউই এনিয়ে গণমাধ্যমে কিছু বলতেই চাইছেন না। তাই চিঠির ভবিষ্যৎ কী তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

```