Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আসানসোলে বিজেপির ওপর লাঠিচার্জ, রেশন দুর্নীতির প্রতিবাদে বিডিও অফিসে স্মারকলিপি দিতে বাধা পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: রেশন বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পশ্চিম বর্ধমানের বারাবনির বিডিওকে স্মারকলিপি দিতে গেলে বিজেপি কর্মীদের উপরে লাঠিচার্জ করল পুলিশ। স্মারকলিপি দেওয়ার ব্যাপারে তাঁর কাছে কোনও তথ্য ছিল না বলে জানিয়েছেন বিডিও। এমনকি বিষয়টি

আসানসোলে বিজেপির ওপর লাঠিচার্জ, রেশন দুর্নীতির প্রতিবাদে বিডিও অফিসে স্মারকলিপি দিতে বাধা পুলিশের

শেষ আপডেট: 3 June 2020 10:19

দ্য ওয়াল ব্যুরো: রেশন বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পশ্চিম বর্ধমানের বারাবনির বিডিওকে স্মারকলিপি দিতে গেলে বিজেপি কর্মীদের উপরে লাঠিচার্জ করল পুলিশ। স্মারকলিপি দেওয়ার ব্যাপারে তাঁর কাছে কোনও তথ্য ছিল না বলে জানিয়েছেন বিডিও। এমনকি বিষয়টি ঠিকমতো জানা ছিল না বিজেপির মণ্ডল সভাপতিরও। পুলিশ লাঠি চালানোর কথা স্বীকার করেছে। বারাবনি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় লোকজন ঠিক মতো রেশন পাচ্ছেন না বলে অভিযোগ তুলে বুধবার ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিওর কাছে স্মারকলিপি দিতে যায় বিজেপি। কর্মসূচি চলাকালীন তাঁদের উপরে লাঠি চার্জ করা হয় বলে অভিযোগ করেন বিজেপি নেতা গৌতম পাণ্ডে। তিনি নিজেকে সাংসদ বাবুল সুপ্রিয়র প্রতিনিধি বলে পরিচয় দেন। লাঠিচার্জের ফলে কয়েক জন বিজেপি কর্মী আহত হন। তাঁদের প্রথমে বারাবনির স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় মণ্ডল বলেন, “ওঁরা বিডিও অফিসে বিক্ষোভ করছিলেন তাই আমরা ছত্রভঙ্গ করে তাড়িয়ে দিই।” বারাবনির বিডিও সুরজিৎ ঘোষ বলেন, “বিষয়টি আমার আগে থেকে জানা ছিল না। স্মারকলিপি দিতে গেলে আগে থেকে জানাতে হয় কোন দিন কোন সময় তাঁরা আসছেন। সেই সময় অবশ্যই অফিসে উপস্থিত থাকার কথাও বলা হয়। কিন্তু এক্ষেত্রে কোনও কিছুই জানানো হয়নি।” লাঠিচার্জের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, “কী কারণে লাঠিচার্জ করা হয়েছে সে ব্যাপারে আমার জানা নেই।” বিজেপির বারাবনি মণ্ডলের সভাপতি সাধন রাউত জানান তিনি নাকি এই কর্মসূচির ব্যাপারে সেভাবে কিছু জানতেন না। বিজেপির ভিতরে সমন্বয়ের অভাব এই ঘটনায় স্পষ্ট হয়ে গেছে। সঙ্গে এও স্পষ্ট হয়ে গেছে যে প্রতিবাদকারীরা প্রশাসনিক নিয়ম না মেনেই বিডিও অফিসের বাইরে জমায়েত করেছিলেন।

```