Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজীব মামলার রায় সন্তোষজনক, এক্ষুণি গ্রেফতার করা হোক অর্ণবকে, দাবি কুণালের

দ্য ওয়াল ব্যুরো: চিটফাণ্ড মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর থেকে শেষ পর্যন্ত রক্ষাকবচ তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, সিবিআই চাইলে এ বার তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে। সর্বোচ্চ আদালতের ওই রায়ে সন্তোষ

রাজীব মামলার রায় সন্তোষজনক, এক্ষুণি গ্রেফতার করা হোক অর্ণবকে, দাবি কুণালের

শেষ আপডেট: 17 May 2019 07:59

দ্য ওয়াল ব্যুরো: চিটফাণ্ড মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর থেকে শেষ পর্যন্ত রক্ষাকবচ তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, সিবিআই চাইলে এ বার তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে। সর্বোচ্চ আদালতের ওই রায়ে সন্তোষ প্রকাশ করে এ বার আইপিএস অফিসারকে অর্ণব ঘোষকে গ্রেফতার করার দাবি জানালেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ। চিটফাণ্ড মামলায় কুণাল ঘোষও অভিযুক্ত। তিনি এখন জামিনে বাইরে রয়েছেন। সারদা কাণ্ডে রাজ্য সরকার স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করার পর তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই সময় বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান ছিলেন অর্ণব ঘোষ। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর কুণাল এ দিন বলেন, “আমি রায়ের কপি হাতে পাইনি। তবে যেটুকু শুনেছি তাতে এই রায়কে স্বাগত জানাচ্ছি।” সেই সঙ্গে কুণাল আরও বলেন, “শুনেছি আদালত রাজীব কুমারকে সাত দিনের মধ্যে আগাম জামিন আবেদনের সুযোগ দিয়েছে। তাতে যদি তাঁর জামিন হয়ও আজকের রায়ে এটা পরিষ্কার, সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে কার্যত মান্যতা দিয়ে দিয়েছে।” এরপরই কুণাল দাবি করেন, “রাজীবের গ্রেফতারিতে স্থগিতাদেশ ছিল। কিন্তু অর্ণব ঘোষের ক্ষেত্রে তো তা নেই। তাঁকে এক্ষুণি গ্রেফতার করা হোক।” রাজীব কুমারকে যখন শিলং-এ জেরা করছে সিবিআই, সেই সময় কুণালকেও ডেকেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল দু’জনকে। ওই জেরার পর কুণাল বাইরে সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেছিলেন, জিজ্ঞাসাবাদের সময় রাজীবকে যে সব প্রশ্ন করছে সিবিআই তা বাইরে জানিয়ে দিচ্ছেন রাজীব কুমার। তিনি প্রভাবশালী ব্যক্তি। সুতরাং বাইরে থাকলে সাক্ষ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারেন। তাই তাঁকে গ্রেফতার করা হোত। কুণাল এ দিন বলেন, “সিবিআই হলফনামায় রাজীব কুমারের বিরুদ্ধে যা অভিযোগ তুলেছে, তার বাইরেও বহু অভিযোগ রয়েছে। আগামী দিনে সব সামনে আসবে।” দীর্ঘদিন ধরেই কুণাল বলে আসছেন, সেই সময় বিধাননগর পুলিশের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ বেআইনি ভাবে তাঁকে গ্রেফতার করেছিল। কুণাল যখন চিটফান্ড মামলায় জেলে ছিলেন, আদালতে হাজিরার দিনে প্রিজন ভ্যান থেকে পুলিশ কর্তাদের বিরুদ্ধে গলার শির ফুলিয়ে তোপ দাগতেন। আর পুলিশকে দেখা যেত প্রিজন ভ্যানের টিন বাজিয়ে কুণালের গলাকে চাপা দিতে। রাজ্যসভার এই প্রাক্তন সাং সদের কথায়, “ওই কাণ্ডে যুক্ত সমস্ত পুলিশ কর্তাকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। সবটা পরিষ্কার হয়ে যাবে।” সিবিআই এই মামলায় রাজীব কুমার ছাড়াও আরও বেশ কয়েকজন আইপিএস অফিসারের কথা আদালতে বলেছিল। এখন  দেখার সে ক্ষেত্রে কী পদক্ষেপ নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

```