Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনের সময় কুলটিতে ত্রাতার ভূমিকায় পুলিশ, যৌনপল্লিতে চাল-ডাল বিতরণ

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউনের মধ্যে বিভিন্ন জায়গায় ত্রাতার ভূমিকায় দেখা যাচ্ছে পুলিশকে। কখনও ভবঘুরেদের খাবারের ব্যবস্থা করছেন কখনও সমবায়ের অনুরোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে শিশুদের মধ্যে দুধ বিলি করছেন। এবার দুর্বারের কর্মীদের পাশে দা

লকডাউনের সময় কুলটিতে ত্রাতার ভূমিকায় পুলিশ, যৌনপল্লিতে চাল-ডাল বিতরণ

শেষ আপডেট: 2 April 2020 18:42

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউনের মধ্যে বিভিন্ন জায়গায় ত্রাতার ভূমিকায় দেখা যাচ্ছে পুলিশকে। কখনও ভবঘুরেদের খাবারের ব্যবস্থা করছেন কখনও সমবায়ের অনুরোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে শিশুদের মধ্যে দুধ বিলি করছেন। এবার দুর্বারের কর্মীদের পাশে দাঁড়ালেন তাঁরা। আসানসোলের কুলটি থানার লছিপুর চবকা এলাকায় একটি যৌনপল্লিতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে অন্তত একশো জন মহিলার হাতে তাঁরা তুলে দেন চাল, ডাল ও অন্য খাদ্যসামগ্রী। লক ডাউনের জেরে বর্তমানে বন্ধ রয়েছে পরিবহণ। সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। চালু রয়েছে শুধু জরুরি পরিষেবা ও মুদিখানা, বাজার ও রেশনের মতো অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। এই পরিস্থিতিতে যৌনপল্লিতে যাঁরা থাকেন তাঁরা অত্যন্ত সমস্যায় পড়েন। ভীষণ কষ্টে তাঁদের দিন কাটছিল। এই পরিস্থিতিতে   ত্রাতার ভূমিকায় দেখা গেল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে। দুর্বারের এক কর্মী বলেন, “মেয়েদের অনেক অসুবিধা হচ্ছিল। তাঁরা তাঁদের সমস্যার কথা আমাদের বলেছিলেন। আমরা নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের সঙ্গে যোগাযোগ করে সেই সব সমস্যার কথা জানাই। এরপরে পুলিশের পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার) মেয়েদের হাতে চাল, ডাল প্রভৃতি তুলে দেওয়া হয়।” এক যৌনকর্মী বলেন, “আমাদের হাতে টাকাপয়সা ছিল না। আমরা দুর্বারে গিয়ে সেকথা জানাই। দুর্বার থেকে ফাঁড়ির পুলিশের সঙ্গে যোগাযোগ করে। আজ চাল ও ডাল দেওয়া হয়েছে।” পুলিশকে ত্রাতার ভূমিকায় পেয়ে স্বস্তিতে যৌনপল্লির বাসিন্দারা।

```