Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পুজোর জল আনতে গিয়ে কুয়োয় পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু কুলটিতে

দ্য ওয়াল ব্যুরো: শিবরাত্রি পুজোর জোগাড় করতে গিয়ে আসানসোলের কুলটি থানার রানিসায়র এলাকায় কুয়োয় পড়ে মৃত্যু হল নেহা কুমারী সাউ নামে এক নাবালিকার (১৫)। সে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। স্থানীয় ব্যবসায়ী অমরলাল সাউয়ের বাড়িতে এদিন সকাল থেকেই শিব

পুজোর জল আনতে গিয়ে কুয়োয় পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু কুলটিতে

শেষ আপডেট: 21 February 2020 12:18

দ্য ওয়াল ব্যুরো: শিবরাত্রি পুজোর জোগাড় করতে গিয়ে আসানসোলের কুলটি থানার রানিসায়র এলাকায় কুয়োয় পড়ে মৃত্যু হল নেহা কুমারী সাউ নামে এক নাবালিকার (১৫)। সে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। স্থানীয় ব্যবসায়ী অমরলাল সাউয়ের বাড়িতে এদিন সকাল থেকেই শিবরাত্রি উপলক্ষে পুজোর জোগাড় করা চলছিল। সেজন্য নেহা পাশের বাড়িতে যায় কুয়ো থেকে পুজোর জল তুলতে ও পুজোর বাসন ধুতে। তখন কোনও ভাবে পা-পিছলে সে কুয়োয় পড়ে যায়। শব্দ পেয়ে তখনই এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নেহার বাবা বলেন, “নেহা হীরাপুর আট নম্বর বস্তির লালা লাজপত হাইস্কুলের ছাত্রী ছিল, এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষার সিট পড়েছিল নরসমুদা হাইস্কুলে। ভাল ভাবেই পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছিল। আজ সকালে পুজোর জল আনতে গিয়ে হঠাৎ কুয়োয় পড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা জানান ও মৃত।” অমরলাল সাউয়ের একটি মুদিখানার দোকান আছে। তাঁর তিন মেয়ের মধ্যে নেহা ছিল ছোট। নেহা মিশুকে ছিল, তাই তার মৃত্যুতে এলাকায় এখন শোকের ছায়া।

```