Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

খণ্ডঘোষে কোয়ারেন্টাইনে একই পরিবারের পাঁচ জন, তাঁরা করোনায় আক্রান্ত কলকাতা পুলিশের কর্মীর বাড়ির লোক

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানের মেমারির পরে এবার খণ্ডঘোষেও এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের হদিস মিলল। করোনায় আক্রান্ত ওই ব্যক্তি কলকাতা পুলিশে কর্মরত। তিনি কলকাতাতেই কর্মস্থলে ছিলেন। কলকাতা পুলিশে কর্মরত ওই ব্যক্তির শরীরে দু'দিন ধরে জ্বর

খণ্ডঘোষে কোয়ারেন্টাইনে একই পরিবারের পাঁচ জন, তাঁরা করোনায় আক্রান্ত কলকাতা পুলিশের কর্মীর বাড়ির লোক

শেষ আপডেট: 9 May 2020 08:15

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানের মেমারির পরে এবার খণ্ডঘোষেও এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের হদিস মিলল। করোনায় আক্রান্ত ওই ব্যক্তি কলকাতা পুলিশে কর্মরত। তিনি কলকাতাতেই কর্মস্থলে ছিলেন। কলকাতা পুলিশে কর্মরত ওই ব্যক্তির শরীরে দু'দিন ধরে জ্বর থাকায় এবং একই সঙ্গে সর্দির উপসর্গ দেখা দেওয়ায় বৃহস্পতিবার তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার রিপোর্ট এলে জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। তারপরেই প্রশাসন তড়িঘড়ি তাঁর বাড়ির পাঁচ সদস্য ও পরিচারিকাকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়ে দেয়। এখন তাঁরা সকলে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের ধারে বামচাঁদাইপুরের বেসরকারি প্রি-কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, “আক্রান্ত ব্যক্তি গত মাসের ২৬ তারিখে বাড়ি এসেছিলেন। তারপর থেকে তিনি কলকাতাতেই আছেন।” এপ্রিল মাসের ১৯ তারিখ পূর্ব বর্ধমান জেলায় খণ্ডঘোষে প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। কলকাতার মেটিয়াবুরুজের একটি পোশাক তৈরির কারখানায় কাজ করেন তিনি। তারপর তাঁর পরিবারের এক শিশুর শরীরেও সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে তারা দু’জনেই সুস্থ। বাড়িও ফিরেছেন। ৪ মে বর্ধমানের ২ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি এলাকায় একজন মহিলার দেহে করোনাভাইরাসের সন্ধান মেলে। তিনি কলকাতার একটি সরকারি হাসপাতালে নার্স। তাঁকে দুর্গাপুরের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের বাকী সদস্যদের লালারসের রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি পেয়েছিলেন জেলার স্বাস্থ্য দফতরের কর্তারা। পরে মেমারিতে এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। যকৃতের চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ফিরেছেন ৬ মে। তাঁরও শুক্রবারই লালারস পরীক্ষার রিপোর্ট এসেছে। তাঁর বাড়ির আশপাশের এলাকা কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।

```