Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেরোসিন ঢেলে বৌদিকে পুড়িয়ে মারল দেওর, অভিযোগ ঘিরে তুলকালাম বরানগরে

দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে বরানগরে। ঘটনাটি ঘটেছে বরানগর পুরসভার লেকভিউ পার্ক অঞ্চলে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম শ্যামলী দাস। তাঁকে পুড়িয়ে মারা অভিযোগ উঠেছে দেওরের পরিবারের বিরুদ্ধে। ইতিমধ্যেই

কেরোসিন ঢেলে বৌদিকে পুড়িয়ে মারল দেওর, অভিযোগ ঘিরে তুলকালাম বরানগরে

শেষ আপডেট: 13 February 2020 08:56

দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে বরানগরে। ঘটনাটি ঘটেছে বরানগর পুরসভার লেকভিউ পার্ক অঞ্চলে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম শ্যামলী দাস। তাঁকে পুড়িয়ে মারা অভিযোগ উঠেছে দেওরের পরিবারের বিরুদ্ধে। ইতিমধ্যেই মৃতার ছোট জা সুস্মিতাকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। অভিযোগ, শ্যামলীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল সুস্মিতাই। মৃতার দেওরের খোঁজ চালাচ্ছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার দিন তাঁরা দেখতে পান রাস্তা দিয়ে আর্তনাদ করতে করতে ছুটছেন শ্যামলী। সারা শরীর তখন দাউদাউ আগুনে জ্বলছে। বাঁচার জন্য আপ্রাণ চিৎকার করছিলেন তিনি। এমন ভয়ানক দৃশ্য দেখে ছুটে আসেন স্থানীয়রা। উদ্ধার করে মহিলাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই শ্যামলীকে পুড়িয়ে মেরে ফেলেছে তাঁর দেওরের পরিবার। অভিযোগ সুস্মিতা এবং তাঁর স্বামী মিলেই পুড়িয়ে মেরেছে শ্যামলীকে। প্রতিবেশীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই শ্যামলী এবং সুস্মিতার পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল। ঘটনার দিন বাড়িতে ছিলেন না শ্যামলীর স্বামী। অভিযোগ, সেদিন রাতে শ্যামলী বাড়ির বাইরে বেরোলে সুস্মিতা তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। অগ্নিদগ্ধ অবস্থাতেই বাঁচার তাগিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন শ্যামলী। আর্তনাদ করতে করতে ছুটতে থাকেন। সাহায্য যান স্থানীয়দের থেকে। এরপরেই গৃহবধূকে উদ্ধার করে এলাকার বাসিন্দারা কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন পরে সেখানেই মারা যান তিনি।

```