Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কাটোয়ায় অনলাইনে পালিত কাজী নজরুল ইসলামের জন্মদিন

দ্য ওয়াল ব্যুরো: সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করলেন কাটোয়ার বিশিষ্টজনেরা। সোশ্যাল মিডিয়ায় লোকে দেখলেন সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে দফায় দফায় চলছে লকডাউন। তার মধ্যেও

কাটোয়ায় অনলাইনে পালিত কাজী নজরুল ইসলামের জন্মদিন

শেষ আপডেট: 25 May 2020 17:10

দ্য ওয়াল ব্যুরো: সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করলেন কাটোয়ার বিশিষ্টজনেরা। সোশ্যাল মিডিয়ায় লোকে দেখলেন সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে দফায় দফায় চলছে লকডাউন। তার মধ্যেও জীবন থেমে নেই। থেমে নেই অনুষ্ঠানও। বদলেছে শুধু মাধ্যম। আজ সোমবার ১২ জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মদিন। অনলাইনে সোশ্যাল মিডিয়ার সাহায্যে জন্মদিন পালন করে তাঁকে শ্রদ্ধা জানালেন কাটোয়ার সঙ্গীতশিল্পী ও নজরুল অনুরাগীরা। শহরের দু’টি জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘কাটোয়ার কৃষ্টি’ ও ‘আমার শহর কাটোয়া’র মাধ্যমে সোমবার সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত নজরুলের বিভিন্ন গান ও কবিতায় সাজানো অনুষ্ঠানের বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউনের মধ্যে এই অনুষ্ঠান হয়। শিল্পী প্রসূন শর্মা সামন্ত বলেন, “করোনার প্রভাবে লকডাউনের জেরে সরকারি বিধিনিষেধ অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে প্রতি বছরের মতো হল বুক করে এবং বহু মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান করে কবির প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব নয়। তাই ঘরে বসে জনা কয়েক শিল্পীর অনুষ্ঠান ফেসবুক গ্রুপের সাহায্যে শুধুমাত্র কাটোয়া নয়, শহরের বাইরেও গৃহবন্দি বহু মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চেয়েছি।” কাটোয়ার শিশু চিকিৎসক অরূপ গুহ বলেন, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের একটি অনুষ্ঠান একসঙ্গে বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ প্রশংসার যোগ্য। এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য আমি ‘কাটোয়ার কৃষ্টি’ ও ‘আমার শহর কাটোয়া’ ফেসবুক গ্রুপের অ্যাডমিনদের ধন্যবাদ জানাচ্ছি। সাহিত্যিক ও শিল্পানুরাগী তুষার পণ্ডিত বলেন, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই উদ্যোগ প্রশংসনীয়। বর্তমান পরিস্থিতির মধ্যে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে আমরা খুবই আনন্দিত।” এই দুই ফেসবুক গ্রুপের অ্যাডমিনরা জানান খুব অল্প সময়ে বহু মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াই ভরসা। এই গ্রুপের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা জানাতে পেরে এবং একই সঙ্গে গৃহবন্দী মানুষের কাছে অনুষ্ঠান পৌঁছে দিতে পেরে তাঁরা খুশি।

```